Polio Vaccine: পোলিও টিকাকরণে নতুন নিয়ম চালু হচ্ছে জানুয়ারি থেকেই, জেনে নিন বিস্তারিত
Polio Vaccine: পোলিও টিকাকরণে নতুন নিয়ম চালু হচ্ছে জানুয়ারি থেকেই, জেনে নিন বিস্তারিত
পোলিও মুক্ত ভারত গড়তে হবে। সেই লক্ষ্যেই এগোচ্ছে মোদী সরকার। তাতে অনেকটাই সফল ভারত। ২০১১ সালের পর পোলিও আক্রান্ত হয়নি কোনও শিশু। কিন্তু করোনা সংক্রমণের ২ বছর যেন সবটাই থমকে গিয়েছিল। সদ্যোজাতদের টিকাকরণে অনেক অনিয়ম হয়েছে। করোনা মহামারীর যে ২ বছর শিশুরা জন্মেিছল সেই ২ বছর সেই সদ্যোজাতদের টিকাকরণে অনেকটাই ঘাটতি রয়ে গিয়েছে। ফের যদি পোলিও ফিরে আসে এই আশঙ্কায় রয়েছেন বিশেষজ্ঞরা। সেকারণেও নতুন বছর থেকে পোলিও টিকাকরণে নতুন বদল আনা হচ্ছে।

সদ্যোজাত শিশুদের সাধারণ ২টি পোলিও ডোজ দেওয়া হয় প্রথম কয়েক দিনের মধ্যে। কিন্তু কেন্দ্রীয় সরকার এবার সেই ডোজের পরিবর্তন আনছে। এবার ৩টি ডোজ দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ ১ জানুয়ারি থেকে সদ্যোজাত শিশুরা জন্মের পরে পরেই পোলিওর তিনটি ডোজ পাবে। নিয়ম অনুযায়ী সদ্যোগাজ শিশুর ৬ থেকে ১৪ সপ্তাহের মধ্যে পোলিও টিকার ২টি ডোজ দেওয়া হয়। কিন্তু এবার ১৪ সপ্তাহের পরে আরও একটি ডোজ দেওয়া হবে। অর্থাৎ ১৪ থেকে ৯ মাস বয়সের মধ্যে তৃতীয় পোলিও-র ডোজটি দেওয়া হবে।
ইতিমধ্যেই সব রাজ্যকে এই নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। ১ জানুয়ারি থেকে দেশের সব রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলে তিনটি ডোজের পোলিও টিকাকরণ চলবে। তৃতীয় ডোজটি দেওয়ার জন্য আগে থেকেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে স্বাস্থ্যকর্মীদের। সব রাজ্যের স্বাস্থ্য দফতরের কাছে ইতিমধ্যেই নির্দেশিকা পৌছে গিয়েছে। গত কয়েক বছরের পোলিও সচেতনা এবং গ্রামে গঞ্জে পোলিও নিয়ে প্রচার করার জন্য ভারত পোলিও মুক্ত হতে পেরেছে। বিশ্বস্বাস্থ্য সংস্থা ভারতকে পোলিও মুক্ত দেশ বলে ঘোষণা করেছে।
সেই পোলিও মুক্তি যাতে বজায় থাকে তাতে এই নয়া কর্মসূচি শুরু করেছে মোদী সরকার। পোলিও সংক্রমণের ফলে শিশু বিকলাঙ্গ পর্যন্ত হতে পারে। সেকারণে বিশেষ করে গ্রামাঞ্জলে আরও বেশি করে পোলিও নিয়ে সচেতনতা প্রাচার করতে বলা হয়েছে। তাই নিয়ে নির্দেশিকাও জারি করা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications