মন্ত্রীর মোষ চুরি, খুঁজতে দেরি হওয়ায় সাসপেন্ড ৩ পুলিশ

উত্তরপ্রদেশের দোর্দন্ডপ্রতাপ মন্ত্রী আজম খানের বাড়ি থেকে সাতটি মোষ চুরি গিয়েছিল। ব্যস রৈ রৈ রব পড়ে গেল। মন্ত্রীর মহিষাদের খুঁজতে কোমর বেঁধে নেমে পড়েন রাজ্যের প্রায় গোটা পুলিশ। সে এক হুলূস্থূল কাণ্ড। অবশেষে মিলল আজম খানের নয়নের মণি হারিয়ে যাওয়া সেই ৭ মোষ।
'মোষ মিশন'-এ সফল হলেও কর্তব্যে গাফিলতি ছিল তিন পুলিশ কর্মীর। তার শাস্তি তো পেতেই হবে। মন্ত্রীর মোষ চুরি গিয়েছে, ব্যস সাসপেন্ড করে দেওয়া হল ওই তিন পুলিশকে।
এই ঘটনার তীব্র সমালোচনা করেছে বিজেপি। যে দ্রুততার সঙ্গে পুলিশ মন্ত্রীর মোষ খুঁজেছেন সেই তৎপরতা অন্য কোনও তদন্তের ক্ষেত্রে দেখায় না কেন, এ প্রশ্ন তুলেছে বিজেপি। একইসঙ্গে শুধুমাত্র মোষ খোঁজার জন্য এত বড় পুলিশ বাহিনীকে কেন ব্যবহার করা হল বিতর্ক উঠেছে তা নিয়েও।
এই ঘটনায় দশজনকে গ্রেফতার করা হয়েছে। হারিয়ে যাওয়া মোষগুলির ৩টি পাওয়া গিয়েছে গঞ্জ পুলিশ সার্কেলে।২ টি শাল ও বাকি দুটি শহেজাদনগর পুলিশ সার্কেলে পাওয়া গিয়েছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications