পুলওয়ামা এনকাউন্টার: সন্ত্রাসী হামলায় নিহত পুলিশকর্মী, জখম সিআরপিএফ জওয়ান
পুলওয়ামা এনকাউন্টার: সন্ত্রাসী হামলায় নিহত পুলিশকর্মী, জখম সিআরপিএফ জওয়ান
ফের শিরোনামে পুলওয়ামা। পুলওয়ামা এনকাউন্টারে সন্ত্রাসী হামলায় নিহত হলেন এক পুলিশকর্মী। গুরুতর জখম হয়েছে আধা সামরিক সিআরপিএফ জওয়ান। জন্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। তাঁর এনকাউন্টারে নামে নিরাপত্তারক্ষীরা। সন্রায় সীরা পুলওয়ামার পিংলানাতে সিআরপিএফ ও পুলিশের একটি যৌথ নাকা পার্টির উপর গুলি চালায়।

কাশ্মীর জোন পুলিশের তরফে একটি টুইট বার্তায় জানানো হয়েছে, পুলওয়ামা এনকাউন্টারে শহিদ হয়েছেন এক পুলিশকর্মী এবং একজন সিআরপিএফ জওয়ান গুরুতর জখম হয়েছেন। পুলিশ জানিয়েছে, সেখানে আরও ফোর্স পাঠানো হয়েছে এবং এলাকাটি ঘিরে ফেলা হয়েছে। শোপিয়ানে একটি এনকাউন্টারের কয়েক ঘণ্টা পরেই এই হামলা হয়। যেখানে তিন ঘণ্টার অভিযানের পরে এক লস্কর সন্ত্রাসী নিহত হয়েছিল।
সোমবার তিনদিনের জম্মু ও কাশ্মীর সফলে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করার পাশাপাশি তিনি রাজৌরি এবং বারমুল্লা জেলায় দুটি সমাবেশে ভাষণ দেবেন। তার আগেই সন্ত্রাসী হামলা ঘটে গেল। এক সন্ত্রাসী হামলার পর এনকাউন্টারে নেমে ফের হামলার মুখে পড়তে হল পুলিশ ও সিআরপিএফ জওয়ানকে।
কাশ্মীরে ফের সেনা জঙ্গির লড়াই শুরু হয়েছে কাশ্মীরে। কাশ্মীরের সোপিয়ানে এই এনকাউন্টার হয় বলে জানা গিয়েছে। কোথাও জঙ্গি লুকিয়ে আছে কি না তার খোঁজ চলছে। জম্মু ও কাশ্মীরের কুলগ্রাম জেলায় আহওয়াতু গ্রামে নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই জঙ্গি নিহত হয়েছেন। নিহত দুই জঙ্গির একজন মহম্মদ শফি গানাই জইশ-ই-মহম্মদের সদস্য।
ওই জঙ্গি এনকাউন্টারে নিহত হওয়ার আগে ভারতীয় সেনাবাহিনীর এক আধিকারিকের সঙ্গে ফোনে কথা বলেছিলেন। তা প্রকাশ্যে আসার পর বিতর্ক দানা বাঁধে। জঙ্গিদের উপস্থিতির প্রমাণ পেয়ে কুলগ্রাম জেলার ওই এলাকা নিরাপত্তারক্ষীরা ঘিরে ফেলেন। ওই জঙ্গিকে আত্মসমর্পণ করতে বলে আধিকারিক। যদিও জইশ-ই-মহম্মদের ওই জঙ্গি সেনা আধিকারিকের আবেদন প্রত্যাখ্যান করেন।
ভিডিও কলে ভারতীয় সেনাবাহিনীর ওই আধিকারিক জঙ্গি মহম্মদ শফি গানাইের সঙ্গে কথা বলার অদ্যাবধি পরেই নিরাপত্তা রক্ষীর গুলিতে নিহত হন মহম্মদ শফি গানাই, মহম্মদ আসিফ ওয়ানি নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত হন। জওয়ানরা এরপর অভিযান চালায় নির্দিষ্ট তথ্যের উপর ভিত্তি করেই ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীরের পুলিশ এবং সিআরপিএফের জওয়ানরা অভিযান চালায়।
সেনাবাহিনী প্রথমে একটি নির্দিষ্ট এলাকা ঘিরে ফেলে। তারপর শুরু হয় গুলির লড়াই। গুলির লড়াইয়ের সময় ভারতীয় এক সেনার পায়ে স্প্লিন্টার লাগে। তাঁকে অবন্তিপুরায় সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। এরপর পুলওয়ামায় আরও একটি সন্ত্রাসী হামলা হয়। সেই হামলায় একজন পুলিশ কর্মীর মৃত্যু হয়।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications