রাষ্ট্রপতি ভবনের পুলিশ কমিশনার আক্রান্ত করোনায়, কোয়ারেন্টাইনে একাধিক
রাষ্ট্রপতি ভবনের এক পুলিশ কমিশনার আক্রান্ত হলেন করোনায়৷ তিনি বর্তমানে দিল্লির এক হাসপাতালে ভর্তি৷ রাষ্ট্রপতি ভবনের একাধিক পুলিশ কর্মী ও কর্মচারীদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে৷ জানা গিয়েছে, ওই পুলিশ আধিকারিকের অফিস ছিল রাষ্ট্রপতি ভবনের ভিতরে৷

গতমাসে রাষ্ট্রপতি ভবনের এক কর্মচারীর আত্মীয় করোনা আক্রান্ত হন
গতমাসে, রাষ্ট্রপতি ভবনের এক কর্মচারীর এক আত্মীয় করোনায় আক্রান্ত হন৷ ওই কর্মচারীর আত্মীয় মধ্য দিল্লির বাসিন্দা৷ তিনি রাষ্ট্রপতি ভবনের কর্মচারী নন৷ তিনি ১৩ এপ্রিল মারা যান ৷ তিনি বি এল কাপুর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন৷ এরপর রাষ্ট্রপতি ভবনের পার্শ্ববর্তী ১১৫টি বাড়ির প্রত্যেককে কোয়ারান্টাইনে পাঠানো হয়৷ এরপর রাষ্ট্রপতি ভবনের কর্মচারীদের পরীক্ষা করা হয়৷ রিপোর্ট নেগেটিভ আসে৷

কোয়ারেন্টাইনে পাঠানো হয় একাধিককে
জানা যায়, ওই আক্রান্তের পরিবারের আত্মীয় রাষ্ট্রপতি ভবনের কর্মচারী জানতে পেরে তাঁদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়৷ ওই আত্মীয়ের পরিবারের একজনের করোনা পজিটিভ বেরোয়৷ পরিবারের অন্যদের করোনা নেগেটিভ আসে৷

রাষ্ট্রপতি তাঁর ১ বছরের বেতনের ৩০ শতাংশ কম নেবেন
করোনা প্রকোপে জেরবার দেশ। এই পরিস্থিতিতে মন্ত্রী, সাংসদ, প্রধানমন্ত্রী নিজেদের বেতনে কাটছাঁট করেছেন। সেই তালিকায় যোগ দেন রাষ্ট্রপতও। গত সপ্তাহে রাষ্ট্রপতি ভবন থেকে জানানো হয়, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁর ১ বছরের বেতনের ৩০ শতাংশ কম নেবেন৷ পাশাপাশি, তিনি তাঁর অন্যান্য খরচও কমিয়েছেন করোনা পরিস্থিতিতে দেশের লড়াইয়ে সাহায্যের জন্য৷

কমানো হচ্ছে ভবনের খরচ
রাষ্ট্রপতির বিবৃতিতে জানানো হয়, রাষ্ট্রপতির অনুমান অনুসারে ভারতকে আত্মনির্ভর করার জন্য ও করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য এবং দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য এটি একটি ছোটো তবে উল্লেখযোগ্য অবদান৷ এছাড়া প্রজাতন্ত্র দিবস ও স্বাধীনতা দিবসে কম অতিথিতে আমন্ত্রণ করা হবে। ফুলের সজ্জা কমানো হবে। খাবারের পদও কমানো হবে। এতে বর্তমান অর্থবর্ষে রাষ্ট্রপতি ভবনের খরচ অন্তত ২০ শতাংশ কমানো সম্ভব হবে। সেইসঙ্গে আগামী বছর ভবনের কোনও নতুন কাজ করা হবে না বলেই জানানো হয়েছে। যেসব মেরামতির কাজ চলছে সেগুলিও কমানো হবে।
-
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ












Click it and Unblock the Notifications