ঋণ শোধে 'বাধা' দিয়েছে কর্তৃপক্ষই! প্রতারক নীরব মোদীর 'ধমক' পিএনবিকেই

প্রতারণা কাণ্ডে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ককেই দায়ী করলেন দেশ থেকে পালিয়ে যাওয়া প্রতারক ব্যবসায়ী নীরব মোদী। তার অভিযোগ, পিএনবি কর্তৃপক্ষের পদক্ষেপের জন্যই তার বকেয়া শোধ করার যাবতীয় দরজা বন্ধ হয়ে গিয়েছে

প্রতারণা কাণ্ডে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ককেই দায়ী করলেন দেশ থেকে পালিয়ে যাওয়া প্রতারক ব্যবসায়ী নীরব মোদী। তার অভিযোগ, পিএনবি কর্তৃপক্ষের হইচইয়ের জন্যই তার বকেয়া শোধ করার যাবতীয় দরজা বন্ধ হয়ে গিয়েছে।

ঋণ শোধে 'বাধা' দিয়েছে কর্তৃপক্ষই! প্রতারক নীরব মোদীর 'ধমক' পিএনবিকেই

প্রায় ১১৫০০ কোটির প্রতারণার অভিযোগে দেশে আলোচনার কেন্দ্র বিন্দুতে নীরব মোদী। তার দাবি, যে পরিমাণ ঋণের কথা বলা হচ্ছে বাস্তবে তার পরিমাণ অনেক কম।

ইতিমধ্যেই নীরব মোদী একটি চিঠি পাঠিয়েছেন পিএনবি ম্যানেজমেন্টের কাছে। যার প্রতিলিপি রয়েছে সর্বভারতীয় সংবাদ মাধ্যমের কাছে। চিঠিতে নীরব মোদীর দাবি, ব্যাঙ্কে তার বকেয়ার পরিমাণ ৫ হাজার কোটির কম।

তার বিভিন্ন সংস্থা এবং বাসভবনে তল্লাশির জন্য সংবাদ মাধ্যমকেই দায়ী করেছেন নীরব মোদী। তার দাবি, সংবাদ মাধ্যমের উন্মত্ততার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে তার দুই সংস্থা ফায়ারস্টার ইন্টার ন্যাশনাল এবং ফায়ারস্টার ডায়মন্ড ইন্টার ন্যাশনালে তদন্তকারী সংস্থার অভিযানের কথা উল্লেখ করেছেন নীর মোদী। এই অভিযানের ফলে ব্যাঙ্কের বয়েকয়া শোধ করার প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হয়েছে বলে চিঠিতে দাবি করেছেন নীরব মোদী। জানুয়ারির প্রথম সপ্তাহেই তিনি এবং তার পরিবার দেশ ছাড়েন।

চিঠিতে নীরব মোদী দাবি করেছেন ঋণ শোধের ব্যাপারে তিনি চিঠি দিয়েছিলেন ১৩ ফেব্রুয়ারি। কিন্তু তাকে উপেক্ষা করে ১৫ ফেব্রুয়ারি জনসমক্ষে এ সম্পর্কে ঘোষণা করে দেওয়া হয়। হইচই করা হয়। এর ফলে তার এবং তার সংস্থার নাম এবং ব্যবসা ধাক্কা খেয়েছে বলে অভিযোগ করেছেন নীরব মোদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+