Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

PM Shram Yogi Mandhan Yojana-তে মাত্র ২টাকা দিয়ে পেনশন পেতে পারেন ৩৬ হাজার টাকা! কীভাবে জানুন

PM Shram Yogi Man Dhan Yojna-আর মাধ্যমে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদেরও এবার নিশ্চিত হতে চলেছে ভবিষ্যৎ। আর এই যোজনার মাধ্যমে রাস্তার হকার, রিক্সা চালক, নির্মান সংস্থার সঙ্গে যুক্ত শ্রমিক সহ অন্যান্য কাজে যুক্ত রয়েছেন এমন অসং

অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন বহু মানুষ। অবসরের পর অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে কাজ করে যাচ্ছেন বহু মানুষ। তবে মোদী সরকার এই সমস্ত কর্মীদের জন্যে দারুন একটা যোজনা নিয়ে আসতে চলেছে।

PM Shram Yogi Man Dhan Yojna-আর মাধ্যমে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদেরও এবার নিশ্চিত হতে চলেছে ভবিষ্যৎ। আর এই যোজনার মাধ্যমে রাস্তার হকার, রিক্সা চালক, নির্মান সংস্থার সঙ্গে যুক্ত শ্রমিক সহ অন্যান্য কাজে যুক্ত রয়েছেন এমন অসংগঠিত শ্রেণির লোকেরা এই যোজনার মাধ্যমে বয়সকালে আর্থিক ভাবে সুরক্ষিত হবে।

এই সুরক্ষার মাধ্যমে ৬০ বছর বয়সের পর পেনশনের গ্যারিন্টি মিলবে। এই যোজনাতে প্রত্যেকদিন ২টাকা দিয়ে বার্ষিক ৩৬ হাজার টাকা করে পেনশন পাওয়া যাবে। অসাধারণ একটি যোজনা সামনে নিয়ে আসতে চলেছে মোদী সরকার। এই প্রকল্পের মাধ্যমে আরও বেশি করে সুরক্ষিত হবে ভবিষ্যৎ। এই যোজনার পাশাপাশি অটল পেনশনেরও সুবিধা পাবেন আবেদনকারীরা।

৫৫ টাকা করে মাসে জমা দিতে হবে

৫৫ টাকা করে মাসে জমা দিতে হবে

এই স্কিমে টাকা রাখতে হলে প্রত্যেক মাসে ৫৫ টাকা করে জমা করতে হবে। ১৮ বছর বয়সে প্রত্যেকদিন দু'টাকা করে দিলে বার্ষিক ৩৬ হাজার টাকা করে পেনশন পাওয়া যাবে। যদি কোনও ব্যক্তি ৪০ বছর বয়সে এই স্কিমের জন্যে আবেদন জানায় তাহলে প্রত্যেক মাসে ২০০ টাকা করে জমা দিতে হবে তাঁকে। ৬০ বছর সম্পূর্ণ হলে সংশ্লিষ্ট ওই ব্যক্তির পেনশন চালু হয়ে যাবে। ৬০ বছর পর থেকে প্রত্যেক মাসে ৩০০০ টাকা করে পেনশন দেওয়া হবে। বছরে যা ৩৬ হাজার টাকা। এতে কিছুটা হলেও লাভবান হবেন অসংগঠিত শ্রেণির কর্মীরা!

জরুরি তথ্য

জরুরি তথ্য

এই যোজনাতে আপনাকে সুবিধা পেতে হলে অবশ্যই জরুরি কিছু তথ্য জমা দিতে হবে। শুধু তাই নয়, ব্যাঙ্ক কিংবা পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট থাকাটা বাধ্যতামূলক এর সুবিধা নেওয়ার জন্যে। শুধু তাই নয়, আধার কার্ড থাকাটাও বাধ্যতামূলক এই পরিষেবা পাওয়ার জন্যে। তবে অবশ্যই যিনি এই যোজনাতে সুবিধা পাওয়ার জন্যে আবেদন করবেন তাঁকে অবশ্যই ১৮ বছরের কম হলে হবে না। আবার ৪০ বছরের বেশি হলেও এই যোজনাতে আবেদন করা যাবে না।

কীভাবে এই যোজনাতে রেজিস্ট্রেশন করা যাবে

কীভাবে এই যোজনাতে রেজিস্ট্রেশন করা যাবে

এই যোজনার সুবিধা পাওয়ার জন্যে Common Service Center (CSC)-এর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। Common Service Center (CSC)-এর পোর্টালে গিয়ে রেজিস্টার সহজে করা যেতে পারে। সরকার এই যোজনার সুবিধা দেওয়ার জন্যে একটি ওয়েব পোর্টালও তৈরি করেছে। এর মাধ্যমে সমস্ত তথ্য দিয়ে দেওয়া যাবে। সরকারের তরফে সমস্ত তথ্য খতিয়ে দেখার পর আপনার এই যোজনা শুরু করার ক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হবে।

যে সমস্ত জরুরি তথ্য দিতে হবে

যে সমস্ত জরুরি তথ্য দিতে হবে

PM Shram Yogi Man Dhan Yojna-আর মাধ্যমে সুবিধা পেতে বেশ কয়েকটি জরুরি তথ্য জমা দিতে হবে। আর তা না দিতে পারলে বাতিল হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে। আর সেই কারণে জরুরি তথ্য দেওয়া প্রয়োজন। এজন্যে আধার কার্ড থাকাটা বাধ্যতামূলক। জন ধন অ্যাকাউন্টের পাসবুক, মোবাইল নম্বর থাকাটাও জরুরি। এছাড়াও যে সমস্ত ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেই শাখার ম্যানেজারের একটি দরখাস্ত জমা দিতে হবে যেখানে পেনশনের টাকা পড়বে। এই বিষয়ে আরও বিস্তারিত তিথ্যের জন্যে কাছাকাছি কোনও ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করতে পারেন।

খোলা হয়েছে টোল ফ্রি!

খোলা হয়েছে টোল ফ্রি!

সরকারের এউ যোজনার সুবিধা সবাইকে দেওয়ার জন্যে সরকার একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্যে শ্রম বিভাগের কার্যালয়ের তরফে শ্রমিক সুবিধা কেন্দ্র খোলা হয়েছে। সেখানে গিয়েও শ্রমিকরা সমস্ত তথ্য আরও বিস্তারিত ভাবে জেনে নিতে পারবেন। শুধু তাই নয়, টোল ফ্রি নম্বরও খোলা হয়েছে। 18002676888 এই নম্বরে ফোন করে বিস্তারিত তথ্য জানা যাবে এই যোজনা সম্পর্কে।

নুন্যতম ১০০০ টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত পেনশন পাবেন

নুন্যতম ১০০০ টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত পেনশন পাবেন

অন্যদিকে অটল পেনশন যোজনার মাধ্যমে উপভোক্তা প্রত্যেক মাসে নুন্যতম ১০০০ টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত পেনশন পাবেন। নুন্যতম মাসিক প্রিমিয়ামের মাধ্যমে প্রত্যেক মাসে এই টাকা পেনশন হিসাবে পেতে পারেন। তবে যে কোনও সময়ে আপনি পেনশনের টাকা কিংবা পেনশনের প্রিমিয়ামের অঙ্ক বাড়াতে কিংবা কমাতে পারেন। তবে বয়স অনুযায়ী তা নির্ধারন করা হবে। এমনকি APY-এর টাকা মাসে, কিংবা কোয়ার্টালি কিংবা বছরের অর্ধেক সমতইয়ে দেবেন সে বিষয়ে সুবিধা মতো পরিবর্তন করা যেতে পারে। জানা যাচ্ছে, নুন্যতম ১০০০ টাকা পেনশন পেতে আপনাকে দিতে হবে মাসে ২১০ টাকা। তবে এর সঙ্গে কেন্দ্রীয় সরকারও ৫০ শতাংশ টাকা দেবে। এরপর ৬০ বছর পর গিয়ে ১০০০ টাকা করে পেনশন পাবেন গ্রাহকরা। তেমন ভাবে আরও বেশ কয়েকটি স্কিম আছে। সেগুলিতেও সরকার আপনার দেওয়া টাকার উপর আরও ৫০ শতাংশ টাকা দেয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+