কাল ভৈরবের মন্দিরে পুজো দিয়ে আজ বারাণসীতে মনোনয়ন পেশ মোদীর, চড়ছে পারদ
মনোনয়ন জমা দেওয়ার ঠিক আগের দিন বারাণসীতে মোদীর গঙ্গা আরতি পর ভোট পারদ খানিকটা চড়ে গিয়েছে। আর আজ বিজেপির প্রধানমন্ত্রী পদ প্রার্থী নরেন্দ্র মোদীর মেগা রোড শো।
মনোনয়ন জমা দেওয়ার ঠিক আগের দিন বারাণসীতে মোদীর গঙ্গা আরতি পর ভোট পারদ খানিকটা চড়ে গিয়েছে। আর আজ বিজেপির প্রধানমন্ত্রী পদ প্রার্থী নরেন্দ্র মোদীর মেগা রোড শো। তারপরই বারাণসী কেন্দ্র থেকে মনোনয়ন জমা দেবেন বিজেপির অন্যতম হাই প্রোফাইল প্রার্থী।

বারাণসীতে এদিন কাল ভৈরবের মন্দিরে পুজো সেরেই হাই ভোল্টেজ রোড শো করবেন মোদী। তার আগে এদিন গোটা কাশী ঢেকে গিয়েছে গেরুয়া শিবিরের পতাকায়। এদিনের মিছিল শুরু হবে মালদহিয়া থেকে। সেখানে সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তিতে মাল্যদান করে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী শুরু করবেন রোড শো প্রচার। সকাল ৮ টার মধ্য়ে দলীয় সমর্থকদের সঙ্গে বৈঠক সেরেই রোড শোর প্রস্তুতি নেবেন প্রধানমন্ত্রী। বেলা ১১ টা নাগাদ তিনি মন্দিরে যাবেন। সেখানে পুজো সেরেই শুরু হবে মেগা রোড শো।
PM Modi addresses BJP workers meet at #Varanasi: Main bhi booth ka karyakarta raha hun, mujhe hi diwaron par poster lagane ka saubhagya mila. Aaj iss manch ke madhyam se mein aapko aur desh ke sabhi nagarikon ko sabhi karyakartaon ka aabhaar vyakt karta hun pic.twitter.com/AqyVWmZzo8
— ANI UP (@ANINewsUP) April 26, 2019
উল্লেখ্য, মোদীর সঙ্গে এদিন উপস্থিত থাকবার কথা বিজেপি সভাপতি অমিত শাহ, নির্মলা সীতরমন, সুষমা স্বরাজ, নীতিন গড়করি, পীযূষ গোয়েল, এনডিএ শরিক দলের তরফে থাকবেন নীতিশ কুমার, উদ্ধব ঠাকরের মতো হাই প্রোফাইল ব্যক্তিত্বরা। পাশাপাশি , ভোজপুরী স্টার নিরাহুয়া ও রবি কিষেনকেও দেখা যাবে েই মেগা রোড শোতে।
[আরও পড়ুন:পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০১৯-এর সব রকমের আপডেট পেতে ক্লিক করুন এই লিঙ্কে]












Click it and Unblock the Notifications