Ambani wedding: ফের মুখোমুখি মোদী-মমতা, আম্বানিদের বিয়েতে ব্রাত্য রইল কি গান্ধী পরিবার
অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দও নাকি উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে। এছাড়া কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও উপস্থিত থাকবেন।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই পৌঁছে গিয়েছেন সেখানে। তিনিও যোগদেবেন অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানে। কাজেই আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে ফের একবার মুখোমুখি হতে পারেন মোদী-মমতা। তবে গান্ধী পরিবারের কেউ এই বিয়েতে যোগ দিচ্ছেন না বলে জানা গিয়েছে।

যদিও শোনা যাচ্ছে গান্ধী পরিবারকে গিয়ে নেমতন্ন করে এসেছিলেন মুকেশ আম্বানি এবং নীতা আম্বানি। সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকে গিয়ে নেমতন্ন করে এসেছিলেন তাঁরা। কিন্তু জানা গিয়েছে রাহুল গান্ধী যাচ্ছেন না আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে। তবে গান্ধী পরিবারের কেউ না গেলেও সোনিয়া গান্ধী কিন্তু অনন্ত এবং রাধিকাকে নতুন জীবনের আশির্বাদ পাঠিয়ে দিয়েছেন। এবং শুভেচ্ছাও জানিয়েছেন।
প্রসঙ্গত উল্লেখ্য ধীরুভাই আম্বানির সঙ্গে কিন্তু সোনিয়া গান্ধীর সুসম্পর্ক ছিল। কিন্তু নির্বাচনী প্রচারে রাহুল গান্ধী এতোবার আম্বানি এবং আদানিদের আক্রমণ করেছেন যে এই বিয়ে অনুষ্ঠান থেকে নিজেকে দূরে রাখতেই স্বচ্ছন্দ বোধ করছেন রাহুল
তবে আরও অনেক রাজনৈতিক নেতা মন্ত্রী যাচ্ছেন সেখানে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন। কংগ্রেস নেতা সলমন খুরশিদ, রাজ্য সভার সাংসদ কপিল সিবল, কংগ্রেস নেতা সচিন পাইলট, কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং।
এছাড়াও শিল্পপতিরাও উপস্থিত থাকবেন। অনন্ত-রাধিকার বিয়েতে উপস্থিত থাকবেন গৌতম আদানি। এছড়া বলিউড তারকারা তো রয়েইছেন। প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাস উড়ে এসেছে মুম্বইয়ে। শহরুখ-আমির-সলমন খানরা থাকবেন। থাকবেন অমিতাভ বচ্চন, ঐশ্বর্য রাই অভিষেক বচ্চনও। এছাড়াও বলিউডের তারকারাও উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে।












Click it and Unblock the Notifications