অটল বিহারী বাজপেয়ীর শততম জন্মবার্ষিকীতে স্মৃতিচারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
আজ প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর শততম জন্মবার্ষিকী পালন হচ্ছে দেশজুড়ে। তাঁকে শ্রদ্ধা জানাতে সকাল থেকেই দিল্লির 'সদাইভ অটল' স্মৃতিসৌধে হাজির হয়েছেন বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিত্বরা। সেখানে ইতিমধ্যেই শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ আরও অন্যান্য মন্ত্রীরা। আজ দিনভর সেখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হবে বলে জানা যাচ্ছে।
দেশের অন্যতম অভিভাবক ছিলেন অটল বিহারী বাজপেয়ী। দেশকে উন্নতির শিখরে পৌঁছানোর জন্যে বিরাট ভূমিকা ছিল তাঁর। আজ নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন এনডিএ সরকার যে উচ্চতা থেকে যাত্রা শুরু করেছে, সেই উচ্চতায় পৌঁছানোর কাণ্ডারী ছিলেন বাজপেয়ী। বাজপেয়ী যখন কাজ শুরু করেন, তখন বিজেপিকে সেই ভাবে কেউই চিনতেন না, কিন্তু তিনি সেই ধারণা বদলে ছিলেন।

আজ বাজপেয়ীর শততম জন্মবার্ষিকীতে সেই স্মৃতিই চারণ করলেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন নিজের এক্স হ্যান্ডেলে মোদী লিখেছেন, "প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী জিকে তাঁর ১০০ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধার সাথে শ্রদ্ধা জানাই। তিনি একটি শক্তিশালী, সমৃদ্ধ এবং স্বনির্ভর ভারত গড়তে তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর দৃষ্টি ও মিশন অব্যাহত থাকবে। একটি উন্নত ভারতের জন্য তাঁর সংকল্প আমাদের কাছে শক্তি হয়ে থাকবে"।
#WATCH | Delhi: Prime Minister Narendra Modi pays floral tribute to former PM Atal Bihari Vajpayee at the 'Sadaiv Atal' memorial on his 100th birth anniversary. pic.twitter.com/HbA9fTLCHZ
— ANI (@ANI) December 25, 2024
আরও একটি পৃথক পোস্টে, মোদী তার চিন্তাভাবনা ভাগ করে নিয়েছেন। তিনি বলেছেন, "একবিংশ শতাব্দীতে ভারতের উত্তরণের স্থপতি হওয়ার জন্য আমাদের জাতি সর্বদা অটলজির কাছে কৃতজ্ঞ থাকবে৷ ১৯৯৮ সালে তিনি যখন প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন তখন আমাদের দেশ রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে অতিক্রম করছিল৷ কিন্তু তিনি নিজ হাতে সেই সবটা দায়িত্বের সাথে সামলেছেন"।
মোদী অটলজির অধীনে এনডিএ সরকারকে সাধারণ নাগরিকদের কাছে প্রযুক্তিগত অ্যাক্সেসযোগ্য করার জন্যে কৃতিত্ব দেন নিজের পোস্টে। তাঁর কথায়, বাজপেয়ী একজন রাষ্ট্রনায়ক হিসাবে দাঁড়িয়ে আছেন যিনি অগণিত মানুষকে অনুপ্রাণিত করে চলেছেন প্রতি মুহুর্তে।
প্রধানমন্ত্রী তার আমলে সরকারের সবচেয়ে বড় কৃতিত্বের সন্ধান করেছেন, যখন ভারত পোখরানে পারমাণবিক পরীক্ষা শেষ করে এবং একটি পারমাণবিক শক্তি সমৃদ্ধি দেশ হিসাবে প্রতিষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী স্মরণ করেছেন যে কীভাবে বাজপেয়ী জাতিসংঘের সাধারণ পরিষদে (UNGA) হিন্দিতে ভাষণ দেওয়া প্রথম নেতা হিসেবে নিজের ছাপ রেখেছেন বিশ্বের দরবারে।
একই সাথে তাঁর স্মৃতিচারণে জায়গা করে নিয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস। তিনি কংগ্রেসকে 'দেশদ্রোহী' বলে আখ্যায়িত করেছেন। তিনি অটল বিহারীকে স্মরণ করে বলেছেন, "তাঁর রাজনৈতিক কেরিয়ারে বেশিরভাগ সময়টা তিনি বিরোধী বেঞ্চে কাটিয়েছেন। কিন্তু কখনও কারও বিরুদ্ধে তিক্ততার চিহ্ন বহন করেননি। কিন্তু কংগ্রেস তাকে 'বিশ্বাসঘাতক' বলে অভিহিত করেছিল। আর এর জন্যেই দলটি সারা জীবনের জন্যে মানুষের নজরে নীচু হয়ে গিয়েছে"।
বাজপেয়ী, ১৯৪৭ সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এ যোগ দিয়েছিলেন এবং বিজেপির একজন অটল বিশ্বাসী নেতা হয়ে ওঠেন। তিনিই প্রথম অ-কংগ্রেসী প্রধানমন্ত্রী যিনি তাঁর পূর্ণ মেয়াদ শেষ করেছিলেন। আজ সেই রাষ্ট্রনেতাকেই স্মরণ করছে গোটা দেশ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications