পিএম কেয়ার্স ফান্ডের অডিট রিপোর্ট ঘিরে বিতর্ক তুঙ্গে, প্রধানমন্ত্রী মোদী কত টাকা দিয়েছেন জানেন কি
পিএম কেয়ার্স ফান্ডের অডিট রিপোর্ট ঘিরে বিতর্ক তুঙ্গে, প্রধানমন্ত্রী মোদী কত টাকা দিয়েছেন জানেন কি
করোনা মহামারী পরিস্থিিততে দেশকে সাহায্যের জন্য পিএম কেয়ার্স ফান্ড ঘোষণা করেছিল মোদী সরকার। গতকালই তার অডিট রিপোর্ট প্রকাশ্যে এসেছে। এই নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। তবে জানেন কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এই ফান্ডে কত টাকা দান করেছেন। ২.২৫ লক্ষ টাকা প্রধানমন্ত্রী দিয়েছেন পিএম কেয়ার্স ফান্ডে।

মোদীর ফান্ডে মোদীর অনুদান
করোনা পরিস্থিতির জন্য মোদী সরকার পিএম কেয়ার্স ফান্ড তৈরি করেছিলেন। তাতে করোনা পরিস্থিতিতে লড়াইয়ের জন্য দেশবাসীকে মুক্ত হস্তে দান করার অনুরোধ জানিয়েছিলেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও সেই ফান্ডে দান করেছেন। তিনি ২.২৫ লক্ষ টাকা দান করেছিলেন। এই প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের ব্যক্তিগত রোজগার থেকে জনস্বার্থে দান করলেন।

৫ দিনে বিপুল টাকা দান
পিএম কেয়ার্স ফান্ডের অডিট রিপোর্ট খুব সম্প্রতি প্রকাশ্যে এসেছে। তাতে জানা গিয়েছেন মাত্র ৫ দিনে ৩,০৭৬ কোটি টাকা দান পেয়েছে পিএম কেয়ার্স ফান্ড। এই নিয়ে প্রবল সমালোচনা শুরু হয়। এত কম সময়ের মধ্যে এই বিপুল পরিমান টাকা কীভাবে জমা পড়ল এই নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

মোদীর দানের প্রশংসা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই অনুদানের প্রশংসা করে টুইট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল এবং স্মৃতি ইরানি। যদিও এই প্রথম নয় এর আগেও প্রধানমন্ত্রী দেশের স্বার্থে টাকা দান করেছেন। ২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুম্ভ মেলার সাফাইকর্মীদের উন্নয়নের জন্য ২১ লক্ষ টাকা দান করেছিলেন। সিওল শান্তি পুরস্কার থেকে প্রাপ্ত ১.৩ কোটি টারা নমামী গঙ্গা প্রকল্পের জন্য দান করেছিলেন। সম্প্রতি নিজের একাধিক মেডেল নিলাম করে যে টাকা তিনি পেয়েছিলেন সেটি গঙ্গা পরিচ্ছন্নতা মিশনে দান করেছিলেন।

বিরোধীদের আক্রমণ
৫ দিনে কীভাবে এতো পরিমাণ টাকা জমা পড়ল পিএম কেয়ার্স ফান্ডে তা নিয়ে সওয়াল করেছেন বিরোধীর। প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম এই ফান্ডে কারা দান করেছেন তাঁদের নাম প্রকাশ করার দাবি জানিয়েছেন। কয়েক দিন আগে পিএম কেয়ার্স ফান্ড বিপর্যয় মোকাবিলা ফান্ডের সঙ্গে জুড়ে দেওয়াপ দাবি জানিয়েছিল কংগ্রেস।












Click it and Unblock the Notifications