উর্জিত প্যাটেলের পদত্যাগ নিয়ে মুখ খুললেন মোদী-জেটলি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি প্রশংসায় ভরিয়ে দিলেন উর্জিতকে।

আরবিআই গভর্নর উর্জিত প্যাটেল ব্যক্তিগত কারণ দেখিয়ে মেয়াদ শেষের আগেই আরবিআইয়ের গভর্নর পদ থেকে সরে গেলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি প্রশংসায় ভরিয়ে দিলেন উর্জিতকে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি প্রশংসায় ভরিয়ে দিলেন উর্জিতকে।

সদ্য প্রাক্তন আরবিআই গভর্নরের পেশাদার মানসিকতাকে কুর্ণিশ করেছেন নরেন্দ্র মোদী। টুইট করে বলেছেন, দোলাচল থেকে আরবিআইকে টেনে তুলে নিয়মানুবর্তিতার মধ্যে বেঁধেছেন উর্জিত। তিনি অর্থনীতিবিদ হিসাবে উচ্চমানের। বিভিন্ন অর্থনৈতিক বিষয়ে তাঁর মতামত বেশ গভীর। তাঁর নেতৃত্বে আরবিআইয়ের অর্থনৈতিক স্থায়িত্ব ফিরেছে।

আরবিআইয়ের ২৪তম গভর্নর ছিলেন উর্জিত। আগামী মাসে তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে তার আগেই তিনি পদত্যাগ করেছেন।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিও উর্জিতের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। তিনি বলেছেন, আরবিআই গভর্নর ও ডেপুটি গভর্নর হিসাবে উর্জিত প্যাটেল যে কাজ করেছন তা অনবদ্য। তাঁর সঙ্গে কাজ করে আমি আনন্দিত। তাঁকে অভিনন্দন জানাচ্ছি।

প্রসঙ্গত, প্রাক্তন আরবিআই গভর্নর রঘুরাম রাজন সদ্য পদ ছাড়া উর্জিতের পদত্যাগ নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেছেন, প্রত্যেক ভারতীয়র উর্জিতের প্রস্থানে চিন্তিত হওয়া উচিত। প্রতিবাদ জানাতেই সরকারি পদ থেকে উর্জিত পদত্যাগ করেছেন বলে দাবি করেছেন রঘুরাম রাজন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+