করোনার দ্বিতীয় স্রোতের বিধ্বংসী বিপর্যয়ের মাঝে 'মন কি বাত' -এ দেশবাসীকে বড় বার্তা মোদীর

দেশ এই মুহূর্তে করোনার বিধ্বংসী দ্বিতীয় স্রোতের সঙ্গে লড়ছে। এদিনও দেশে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে তিন লাখ পার করেছে। এই পরিস্থিতিতে 'মন কি বাত' অনুষ্ঠানে এদিন দেশবাসীর উদ্দেশে একাধিক বক্তব্য রাখেন নরেন্দ্র মোদী। প্রসঙ্গত, 'মন কি বাত' অনুষ্ঠানের আগের পর্বগুলিতে প্রযুক্তি থেকে কৃষি নিয়ে বড় বার্তা দিলেও, এবার প্রধানমন্ত্রী যে তাঁর বক্তব্যে করোনাকে অগ্রাধিকার দেবেন, সেবিষয়ে গুঞ্জন ছিল সমস্ত মহলে। 'মন কি বাত ২.০' এডিশনে এদিন ২৩ তম পর্বে মোদী যা বললেন।

করোনার দ্বিতীয় স্রোতের বিধ্বংসী বিপর্যয়ের মাঝে মন কি বাত এ দেশবাসীকে বড় বার্তা মোদীর

  • করোনার প্রথম ওয়েভ সফলভাবো মোকাবিলার পর দেশ চনমনে ছিল। তবে করোনার দ্বিতীয় ওয়েভ ঘিরে বহু মানুষ আপনজনকে হারিয়েছেন। এরমধ্যেই প্রধানমন্ত্রী জানান তাঁর সঙ্গে করোনা সম্পর্কিত বিষয়ে দেশের বহু সেক্টরের মানুষেরর সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী।
  • চিকিৎসক শশাঙ্ক বলেন, করোনার নয়া স্ট্রেন যুবক ও বাচ্চাদের ওপর প্রভাব ফেলছে। আশি শতাংশ মানুষের ওপর উপসর্গ নেই। আগের থেকে এই নয়া মিউট্য়ান্ট তাড়াতাড়ি ছড়িয়ে পড়ছে। মৃতের সংখ্যার হার কম বলে জানাচ্ছেন চিকিৎসক।

  • হালকা কোভিডে অক্সিজেনের মনিটারিং দরকার। তিন ধরনের কোভিড আছে। অল্প , মধ্যম ও তীব্র কোভিড। রেমডেসিভির নিলে তীব্রতা কমে। তবে ওই ওষুধের জন্য দৌড়ানো ঠিক নয়। প্রাণায়মের দ্বারা ফুসফুস ঠিক রাখা জরুরি।
  • নরেন্দ্র মোদী কথা বলেন শ্রীনগরের চিকিৎসক নাভিদের সঙ্গে। এই চিকিৎসক বলেন, প্রথমে স্বাভাবিকভাবেই ভয়ের বাতারণ ছিল শ্রীনগরে। সময়ের সঙ্গে সঙ্গে বোঝা গিয়েছে করোনা বিধি মানলে নিজেকে সুরক্ষিত রাখা যায়। চিকিৎসক বলেন, আতঙ্কিত না হয়ে করোনা বিধি মানা জরুরি।
  • চিকিৎসক নাভিদ বলেন, কোভিড ১৯ এর বিরুদ্ধে লড়ার দুটি রাস্তা। একটি হল করোনাবিধি মেনে নিজেকে সুরক্ষিত রাখা ও ভ্যাকসিন। ভ্যাকসিনের অল্প সাইড এফেক্ট দেখা গিয়েছে। বড় জটিলতা দেখা যায়নি সেভাবে।
  • মোদী বলেন, ভ্যাকসিন নিয়ে কোনও রকমের ভ্রমের ফাঁদে পা দেবেন না। কেন্দ্র ইতিমধ্যেই ৪৫ বছরের উর্ধ্বের মানুষরা দেশে এবার তার সুবিধা পাচ্ছেন। মোদীর আবেদন এই সুবিধা রাজ্যের তরফেও যেন আসে।মোদীর সঙ্গে এদিন ফোনে কথা বলেন রায়পুরের নার্স ভাবনা দুবে। তিনি জানান ঘরের দায়িত্ব সামলে হাসপাতালের দায়িত্ব সামলানো কতটা কঠিন। রোগীদের মধ্যে কতটা আতঙ্ক ছিল, সেটা নিয়ে কথা বলেন এই ব্যক্তিত্ব।
  • মোদী বলেন, নিজের স্বাস্থ্য ও পরিবারের ও ওপর নজর রাখা প্রয়োজন। এদিন বেঙ্গালুরুর এক নার্স সিস্টার সুরেখা বলেন, কোভিড রোগীর প্রতি মনাবিক হওয়া উচিত। তিনি বারবার আবেদন করেন, ভ্যাকসিন গ্রহণ করার জন্য।
  • দেশের অ্যাম্বুলেন্স চালকরা কতটা ঝুঁকি নিয়ে নিজের কাজে ব্রতী , সেকথা জানান মোদী।
  • করোনা যুদ্ধে জয়ী একজন মহিলা জানান, কোভিড আক্রমণের সময় তিনি গার্গেল করে, কারা খেয়েছিলেন। এরপর সুস্থতার পরও কারা খাওয়া ও মেডিটেশন করা থেকে নিজেকে সরিয়ে নেননি এই ব্যক্তিত্ব।
  • মোদী বলেন ধৈর্যের পরীক্ষা নিচ্ছে করোনা। তবে গ্রাম থেকে শহরে ভারতবাসী বিধি মেনে সচেতন। আর তা ধরে রাখার বার্তা দেন প্রধানমন্ত্রী।
  • অনুষ্ঠানের শেষে মহাবীর জয়ন্তীর শুভেচ্ছা দেন মোদী। বুদ্ধপূর্ণিমা, রনজান ও ২৫ শে বৈশাখের প্রসঙ্গ তুলে অনুপ্রেরণার বার্তা দেন প্রধানমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+