Narendra Modi: "ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছিল! মহাকুম্ভ জবাব দিয়েছে," মেলার সাফল্য তুলে ধরে বিরোধীদের খোঁচা মোদীর
Narendra Modi: দেড় মাস ধরে চলার পর গত ২৬ ফেব্রুয়ারি শেষ হয়েছে প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা। মঙ্গলবার মহাকুম্ভ নিয়ে লোকসভায় বিবৃতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহাকুম্ভের সাফল্য তুলে ধরে বিরোধীদেরও নিশানা করতে ছাড়লেন না মোদী। মহাকুম্ভের সাফল্যের জন্য দেশবাসীকে অভিনন্দন জানিয়ে মোদী বলেন, মহাকুম্ভে ভারতের উত্তরণের দিশা দেখা গিয়েছে। দেশের গন্ডি পেরিয়ে বিদেশ থেকেও পুণ্যার্থীরা সামিল হয়েছিলেন মহাকুম্ভে।
বিরোধীদের খোঁচা দিয়ে মোদী বলেন, "যারা আমাদের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছিল, মহাকুম্ভ তাদেরও জবাব দিয়েছে।" প্রধানমন্ত্রী জানান, "দেড় মাস ধরে মহাকুম্ভ ঘিরে উৎসাহ দেখেছি। কোটি কোটি ভক্তের জমায়েত হয়েছিল। যখন ভিন্ন ভাষাভাষির মানুষ একত্র হন, তখন একতা বাড়ে। আর তাই মহাকুম্ভে ছোট বড় কোনও ভেদাভেদ ছিল না।" সরকারের ব্যবস্থাপনা নিয়েও প্রশংসা করেন মোদী।

মরিশাসে মহাকুম্ভের পবিত্র গঙ্গা জল নিয়ে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। মরিশাসের প্রেসিডেন্ট ধরম গোখুলকে তিনি সেই জল উপহার দেন। মরিশাসের পবিত্র ঝিল 'গঙ্গা তালাও'-তে জল প্রদানের কথা এদিন সংসদে বললেন মোদী। তাঁর কথায়, মহাকুম্ভের পবিত্র জল পাওয়ার জন্য মরিশাসে সকলের আগ্রহ দেখার মতো ছিল। ভক্তির সঙ্গে সেই মুহূর্ত উদযাপন করেছিলেন মরিশাসবাসী। বহুত্বের মধ্যে একতার বার্তা দিলেন নরেন্দ্র মোদী।
মহাকুম্ভ থেকে একতার অমৃতবাণী ছড়িয়ে পড়েছে বলে উল্লেখ মোদীর। মহাকুম্ভে সারা দেশ এক হয়েছে বলে জানান তিনি। উল্লেখ্য, পবিত্র সঙ্গমে পুণ্য স্নান সেরেছিলেন নরেন্দ্র মোদী নিজেও। অহংকার, স্বার্থ, মায়া ত্যাগ করে পবিত্র ত্রিবেণী সঙ্গমে গোটা দেশ এক হয়েছিল বলে বার্তা মোদীর। প্রসঙ্গত, মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের সঙ্গে দিল্লিতে বৈঠকেও মহাকুম্ভের পবিত্র জল তাঁর হাতে উপহারস্বরূপ তুলে দিয়েছেন মোদী। তাঁর পরের দিনই লোকসভায় কুম্ভ নিয়ে বিবৃতি দিলেন প্রধানমন্ত্রী।
এদিকে সংসদে মোদীর বিবৃতি নিয়ে পাল্টা কটাক্ষ শানিয়েছে তৃণমূল। এক্স হ্যান্ডেলে তৃণমূলের তরফে পোস্ট করে বলা হয়, যখন সংসদে বহুত্বের মধ্যে একতার বার্তা দিচ্ছেন নরেন্দ্র মোদী, তখন বাংলায় বিজেপি নেতারা সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াচ্ছেন। শুভেন্দু অধিকারী, অমিত মালব্য ও সুকান্ত মজুমদারকে ট্যাগ করে ওই কটাক্ষ করে তৃণমূল। শেষে তাতে লেখা হয়, ঐক্যের নামে ভণ্ডামি আর বেশিদিন থাকবে না।
-
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের











Click it and Unblock the Notifications