করোনা ঠেকাতে মোদীর ভার্চুয়াল বৈঠকে অনুপস্থিত মমতা, উঠল ভ্যাকসিন অপচয় নিয়ে প্রশ্ন
মোদীর ভার্চুয়াল বৈঠকে অনুপস্থিত মমতা
মহারাষ্ট্রে করোনার দ্বিতীয় ওয়েভ শুরু হয়ে গিয়েছে, অবস্থা ভালো নয় মধ্যপ্রদেশেরও, দক্ষিণের বেশ কিছু রাজ্যেও করনো সংক্রমণ দেখা দিয়েছে। বুধবার দেশের সব মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এসে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন যে করোনা ভাইরাসের দ্বিতীয় ওয়েভ প্রতিরোধ করতে হবে দ্রুত। ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী জানিয়েছেন যে মহারাষ্ট্র, পাঞ্জাব, মধ্যপ্রদেশ সহ কিছু রাজ্যে করোনা ভাইরাসের তীব্র সংক্রমণ উদ্বেগ বাড়াচ্ছে এবং জনগণের 'দাওয়াই ভি, কড়াই ভি’–এই মন্ত্র মনোযোগ করা দরকার।

নরেন্দ্র মোদীর পরামর্শ
করোনা কেস নিয়ন্ত্রণ করার জম্য মোদী রাজ্যগুলিকে কনট্যাক্ট ট্রেসিং ও মাইক্রো-কনটেইনমেন্ট জোনের ওপর বেশি করে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন। প্রধানমন্ত্রী অসাবধানতার বিরুদ্ধে সতর্ক করে বলেন, 'আমাদের দ্রুত উদীয়মান দ্বিতীয় করোনার ওয়েভ বন্ধ করতে হবে এবং তার জন্য বড় ও সিদ্ধান্তমূলক পদক্ষেপ গ্রহণ করুন। করোনার লড়াইয়ের সময় আমরা যে আত্ম-বিশ্বাস অর্জন করেছিলাম তা যেন অতিরিক্ত আত্মবিশ্বাসে পরিণত না হয়ে যায়।' তিনি এও জানিয়েছেন যে কার্যকর ট্র্যাকিংয়ের জন্য আরটি-পিসিআর টেস্ট গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী এদিন তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ ও উত্তরপ্রদেশে ভ্যাকসিন নষ্ট হওয়ার বিষয়টিও তুলে ধরেন।

ভ্যাকসিন অপচয়
মুখ্যমন্ত্রীদের উদ্দেশ্যে এদিন প্রধানমন্ত্রী বলেছেন, 'অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানায় ১০ শতাংশের বেশি ভ্যাকসিন অপচয় হচ্ছে। উত্তরপ্রদেশেও একই জিনিস দেখা দিযেছে। ভ্যাকসিন কেন নষ্ট হচ্ছে এ নিয়ে রাজ্যগুলির পর্যালোচনা করা প্রয়োজন। প্রত্যেক সন্ধ্যায় নজরদারির দরকার এবং সক্রিয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা উচিত যাতে কোনও অপচয় না হয়।'

অনুপস্থিত দুই মুখ্যমন্ত্রী
এদিনের জরুরি বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল উপস্থিত ছিলেন না। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন সংক্রান্ত পূর্ব-নির্ধারিত কিছু বৈঠক ছিল বলে তিনি এই ভার্চুয়াল বৈঠকে যোগ দিতে পারেননি।

দেশে নতুন করে করোনা আতঙ্ক
প্রসঙ্গত, দেশে নতুন করে করোনা ভাইরাস সংক্রমণ দেখা দিতে শুরু করে দিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে ২৮,৯০৩টি করোনা কেস রেকর্ড হয়েছে, যা এই বছরে এখনও পর্যন্ত সর্বোচ্চ এবং টানা সাতদিন ধরে ২০ হাজারের ওপর রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে ১৮৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এর আগেও কয়েক দফা করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের বৈঠক হয়েছে। মোদী শেষ বৈঠক জানুয়ারি মাসে টিকাকরণ কর্মসূচি শুরু হওয়ার আগে করেছিলেন।

মহারাষ্ট্র দ্বিতীয় ওয়েভ
অন্যদিকে, বিশেষ পর্যবেক্ষক দল স্বীকার করে নিয়েছে মহারাষ্ট্রে করোনার দ্বিতীয় ওয়েভ শুরু হয়ে গিয়েছে। ওই দল রিপোর্টে বলেছে, কোভিড রোগীদের চিহ্নিত করা, পরীক্ষা করানো এবং আক্রান্তদের পৃথক করে চিকিৎসা করানোর ক্ষেত্রে রাজ্য সরকারের গাফিলতি ছিল। করোনার দ্বিতীয় ওয়েভ সামাল দিতে কোভিডের নিয়ম মানার জন্য উদ্ধব সরকারকে বলেছে কেন্দ্র।












Click it and Unblock the Notifications