'কিছু লোক বলতেন রাম মন্দির নির্মাণে আগুন লাগবে', ভারত নির্মাণের প্রতিজ্ঞা করে আরও যা বললেন মোদী

Ram Mandir Inauguration: কিছু লোক বলতেন যে রাম মন্দির নির্মাণে আগুন লাগবে। কিন্তু তাদের ভাবা উচিত, ভগবান রাম আগুনের নয়, শক্তির প্রতীক। রাম মন্দিরের প্রতিষ্ঠার দিনেই নাম না করে এভাবেই বিরোধীদের আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, এটা শুধুই মন্দির নয়, ভারতের দর্শনও বলেও ব্যাখ্যা করলেন তিনি।

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে খুলে (Ram Mandir Inauguration) গেল রাম মন্দির। যে মন্দির নির্মাণে দীর্ঘ ৫০০ বছর ধরে বিভিন্ন জটিলতার সাক্ষী থাকতে হয়েছে দেশকে। বিতর্ক ভুলে সেই মন্দিরেই রাম লালার প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী। আর সেই মুহূর্তের সাক্ষী থাকল গোটা দেশ। আর এমন এক মুহূর্তে কার্যত আবেগপ্রবণ হয়ে পড়েন নরেন্দ্র মোদী। কথা (PM Modi Speech) বলতে গিয়ে ধরে আসে গলা। তাও মন্দির চত্বরেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।

Ram Mandir Inauguration: Narendra Modi

তাঁর (Ram Mandir Inauguration) বক্তব্যে একাধিক বিষয় উঠে আসে। একই সঙ্গে নাম না করে বিরোধীদের আক্রমণ শানান। বলেন, কিছু লোক বলতেন রামমন্দির নির্মাণে আগুন লেগে যাবে। তাঁরা ভারতের সামাজিক চেতনার বিশুদ্ধতা বুঝতে পারেনি বলে তোপ প্রধানমন্ত্রী। রামলালার এই মন্দির নির্মাণ ভারতীয় সমাজের শান্তি, ধৈর্য, পারস্পরিক সম্প্রীতি ও সমন্বয়ের প্রতীক বলে মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রীর কথায়, এই নির্মাণ কোনও আগুন নয়, শক্তির জন্ম দিচ্ছে। রাম কোনও বিবাদ নয়, রাম হিরো! শুধু তাই নয়, শুধুমাত্র আমাদের নয়, রাম সবার বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গেই এদিন সবসময় দেখা যায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, আরএসএস প্রধান মোহন ভগবত সহ ট্রাস্টের সদস্যদের। সেই মঞ্চেই (Ram Mandir Inauguration) প্রধানমন্ত্রী আরও বলেন, এই মন্দির শুধুমাত্র দেবমন্দির নয়। ভারতের দর্শন এবং দিকনির্দেশনার কথা বলে। রামের রুপে রাষ্ট্র চেতনার মন্দির। রাম ভারতের চিন্তা এবং প্রতাব-প্রভাব বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

শুধু তাই নয়, আমরা কর সেবকদের কাছে ঋণী। আজ অযোধ্যায় রামের (Ram Mandir Inauguration) প্রাণ প্রতিষ্ঠা শুধু হয়নি, ভারতীয় সংস্কৃতির প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। মানবিক মূল্যবোধ ও আদর্শের প্রাণ প্রতিষ্ঠা এদিন হয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, এটাই সঠিক সময়। আজ থেকেই এই মন্দির ১০০০ বছরের রাম রাজ্যের ভিত্তি স্থাপন করবে বলেও মন্তব্য করেন তিনি।

বলে রাখা প্রয়োজন, এদিন ঐতিহাসিক এই অনুষ্ঠানে প্রায় ৮০০০ মানুষ আমন্ত্রিত ছিলেন। অমিতাভ বচ্চন থেকে শুরু করে উপস্থিত ছিলেন সস্ত্রীক রিলায়েন্স কর্তা। বক্তব্য শেষে একেবারে সরাসরি সবার কাছে পৌঁছে যান প্রধানমন্ত্রী। কথা বলেন, নেন আশির্বাদও। আর সেই মুহূর্তেরও সাক্ষী থাকে দেশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+