নজরে লোকসভা ভোট, বিজেপি কর্মীদের কানে 'সাফল্যের মন্ত্র' তুলে দিলেন নরেন্দ্র মোদী
আগামী লোকসভা ভোট ২০১৯ এ জেতার মন্ত্র বিজেপি কর্মী সমর্থকদের কানে তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আগামী লোকসভা ভোট ২০১৯ এ জেতার মন্ত্র বিজেপি কর্মী সমর্থকদের কানে তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিন কয়েক আগে অজেয় ভারত, অটল বিজেপি স্লোগান কর্মী সমর্থকদের শুনিয়েছিলেন নরেন্দ্র মোদী। এই সব স্লোগানই লোকসভা ভোটের কথা মাথায় রেখে তৈরি। লোকসভায় কামাল করতে এদিন আরও এক আকর্ষণীয় স্লোগান তুলে ধরলেন মোদী। 'মেরা বুথ সবসে মজবুত'।

এবারও হাওয়া বিজেপি পক্ষে বইছে। এবং বিরোধীদের কুপোকাত করে ২০১৯ লোকসভা ভোটে যাতে দল সাফল্য পায় সেজন্য সকলকে ঝাঁপিয়ে পড়তে আহ্বান জানানো হয়েছে। নমো অ্যাপের মাধ্যমে পাঁচটি লোকসভা কেন্দ্রের কর্মীদের সামনে মোদী নিজের বক্তব্য তুলে ধরেন। দলের কর্মীরাই যে সম্পদ তা ব্যাখ্যা করেন মোদী। তাদের জন্যই দল এত সাফল্য পেয়েছে, তা স্পষ্ট জানিয়েছেন।
ভিডিও কথোপকথনে একেবারে বুথ ধরে শক্তিস্থাপনে জোর দিয়ে মোদী নিজের নিজের এলাকায় শক্তিবৃদ্ধির পক্ষে সওয়াল করেছেন। ২০১৯ সালেও যে বিজেপি জিতবে তা ফের স্পষ্ট করে দিয়েছেন মোদী।
প্রধানমন্ত্রীর কথায়, বিরোধীরা ঝড়ে উড়ে যাওয়ার ভয় পাচ্ছে। আর তাই একসঙ্গে হাত ধরাধরি করে চলার চেষ্টা করছে। কংগ্রেস একটি পরিবার চালাচ্ছে। বিজেপিতে সেরকম নেই। কংগ্রেসের আসল কর্মীরা একটি পরিবারের জন্য নিজেদের স্বার্থ ত্যাগ করে কাজ করেছেন বলে ঘুরিয়ে গান্ধী পরিবারকে টার্গেট করেন প্রধানমন্ত্রী।












Click it and Unblock the Notifications