Supreme Court on Note Ban: মোদীর সিদ্ধান্ত আইনসম্মত! নোট বন্দি নিয়ে এক ঝটকায় ৫৮ আবেদন বাতিল সুপ্রিম কোর্টে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৬-র ৮ নভেম্বর রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নোটবাতিলের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। সেই সময় তিনি বাজারে চালু থাকা ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের কথা বলেছিলেন। কেন্দ্রীয় সরকারের সেই স
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৬-র ৮ নভেম্বর রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নোটবাতিলের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। সেই সময় তিনি বাজারে চালু থাকা ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের কথা বলেছিলেন।
কেন্দ্রীয় সরকারের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ৫৮ টি আবেদন করা হয়েছিল। এদিন দেওয়া সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চের দেওয়া রায়ে কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের সিদ্ধান্তকে বহাল রেখে ৫৮ টি আবেদনই বাতিল করে দেওয়া হয়েছে।

আইনি কিংবা সাংবিধানিক ত্রুটি নেই
এদিন সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে, নোটবন্দির সিদ্ধান্তে কোনও আইনি বা সাংবিধানিক ত্রুটি ছিল না। সেখানে বলা হয়েছে, নোটবন্দির প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত মূল সমস্যাগুলির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে করা আবেদনগুলি প্রধান বিচারপতির দ্বারা গঠিত উপযুক্ত বেঞ্চের সামনে রাখা যেতে পারে।

ছ-মাস ধরে কেন্দ্র ও আরবিআই-এর মধ্যে আলোচনা
বিচারপতি গাভাই বলেছেন, নোট বাতিলের আগে কেন্দ্র ও আরবিআইএ-র মধ্যে বিষয়টি নিয়ে ছয়মাস ধরে আলোচনা হয়েছিল। তিনি আরও বলেছেন, সুপ্রিম কোর্ট মনে করে এই ধরনের একটি ব্যবস্থার জন্য একটি যুক্তি সঙ্গত সম্পর্ক ছিল।
বিচারপতি এসএ নাজিরের নেতৃত্বে পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। বিচারপতি এসএ নাজির ৪ জানুয়ারি অবসর নেবেন। বিচারপতি গাভাই এবং বিচারপতি নাজির ছাড়া আরও যে তিনজন বিচারপতি এই ডিভিশন বেঞ্চে ছিলেন, তাঁরা হলেন, বিচারপতি নাগারথনা, বিচারপতি এএস বোপান্না এবং বিচারপতি ভি রামাসুব্রমানিয়ান।

শুনানি আগেই শেষ হয়েছিল
নোট বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের শুনানিতে অংশ নিয়েছিলেন, আরবিআই-এর আইনজীবী হিসেবে আর ভেঙ্কটরামানি। সিদ্ধান্তের বিরোধিতায় আবেদনকারীদের তরফে ছিলেন পি চিদাম্বরম এবং শ্যাম দিভান।
সুপ্রিম কোর্টে গত ৭ ডিসেম্বর শুনানি শেষ হওয়ার পরে সরকারের ২০১৬ সালের সিদ্ধান্ত সম্পর্কিত প্রাসঙ্গিক রেকর্ড সংরক্ষণের নির্দেশ দেওয়ার পাশাপাশি, রায়ও সংরক্ষিত রাখা হয়েছিল।
৫০০ ও হাজার টাকার নোট বাতিলে সরকারের সিদ্ধান্তকে ত্রুটিপূর্ণ বলে অভিহিত করে আইনজীবী পি চিদাম্বরম বলেছিলেন, কেন্দ্রীয় সরকার এব্যাপারের কোনও প্রস্তাব দিতে পারে না। যা করা যেতে পারে শুধুমাত্র আরবিআই-এর কেন্দ্রীয় বোর্ডের সুপারিশে।

আরবিআই ও কেন্দ্রের অবস্থান
আরবিআই-এর তরফে আগে বিষয়টি নিয়ে অস্থায়ী অসুবিধার কথা তোলা হলেও, সঙ্গে বলা হয়েছিল জাতি-গঠনের প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ ছিল সেটি। তাদের তরফে দাবি করা হয়েছিল, উদ্ভুত সমস্যার সমাধানও করা হয়েছিল। অন্যদিকে নোট বাতিল নিয়ে সুপ্রিম কোর্টে দেওয়া কেন্দ্রের হলফনামায় বলা হয়েছিল বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। জাল টাকা, সন্ত্রাসে অর্থের জোগান বন্ধ করা, কালো টাকা এবং কর ফাঁকির বিরুদ্ধে লড়াইয়ে বৃহত্তর কৌশনের অংশ হিসেবে নোটবাতিল করা হয়েছিল।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications