২৪-কে টার্গেট করেই ঘর সাজাচ্ছেন মোদী, মন্ত্রিসভাতেও ভোট সমীকরণ সাজাচ্ছে বিজেপি

২৪-কে টার্গেট করেই ঘর সাজাচ্ছেন মোদী, মন্ত্রিসভাতেও ভোট সমীকরণ সাজাচ্ছে বিজেপি

নজর সেই ২০২৪-র লোকসভা ভোট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার রদবদলের দিকে তাকিয়ে গোটা দেশ। কারণ এই মন্ত্রিসভার রদবদলেই লুকিয়ে রয়েছে লোকসভা ভোটের সমীকরণ। সেকারণেই মোদীর মন্ত্রিসভায় ঠাঁই পেেত চলেছেন এক ঝাঁক নতুন মুখ এবং মহিলা। মহিলা ভোটারদের টার্গেট করেই মহিলাদের সংখ্যা মন্ত্রিসভায় বাড়ানোর চিন্তা ভাবনা করছেন মোদী। একই সঙ্গে দলিত সাংসদদের সংখ্যাও বাড়তে পাড়ে মন্ত্রিসভায়।

মন্ত্রিসভায় রদবদল

মন্ত্রিসভায় রদবদল

গত কয়েকদিন ধরেই বারবার খবরের শিরোনামে উঠে আসছে মোদীর মন্ত্রিসভার রদবদল। কী করতে চলেছেন প্রধানমন্ত্রী মন্ত্রিসভায়। কারা মন্ত্রিসভায় ঠাঁই পেতে চলেছে এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। মন্ত্রিসভার রদবদলে একাধিক নতুন নাম উঠে আসছে। তবে কারা কারা কোন সমীকরণে মন্ত্রিসভায় জায়গা পেতে চলেছেন এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিেয়থে।

দলিদদের বিশেষ জায়গা

দলিদদের বিশেষ জায়গা

২০২৪-র লোকসভা ভোটের কথা মাথায় রেখে মন্ত্রিসভা দলিত, আদিবাসী সম্প্রদায়ের সাংসদদের জায়গা দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। সামনেই আবার উত্তর প্রদেশে বিধানসভা ভোট। সেখানেও বড় সংখ্যাল দলিত ভোট রয়েছে। সেকারণেই দুঃস্থ সম্প্রদায়ের প্রতিনিধিদের বেশি করে তুলে আনা হতে পারে মন্ত্রিসভায়। একই সঙ্গে ওবিসিদেরও জায়গা বাড়বে বলে মনে করা হচ্ছে।

মহিলাদের সংখ্যা বাড়বেই

মহিলাদের সংখ্যা বাড়বেই

প্রথম থেকেই মোদীর মন্ত্রিসভায় মহিলাদের সংখ্যা বেশ ভাল। এবার আরও বাড়ানো হবে মহিলা প্রতিনিধিদের সংখ্যা এমনই মনে করছে রাজনৈতিক মহল। তার অন্যতম কারণ মহিলা ভোটার। বিহারে মহিলা ভোটারদের দৌলতে বিপুল সংখ্যক ভোট পেয়েছিল বিজেপি। এমমনকী ২০১৯-র লোকসভা ভোটেও মহিলা ভোটারদের সমর্থন বিজেপির সঙ্গে বেশি ছিল।

প্রশাসনিক দক্ষতায় জোর

প্রশাসনিক দক্ষতায় জোর

মনে করা হচ্ছে প্রশাসনিক দক্ষতায় যাঁদের বেশি রয়েছে তাঁদের আগে জায়গা দেওয়া হবে মন্ত্রিসভায়। কারণ কেন্দ্রের সঙ্গে রাজ্যেগুলির সমন্বয় বজায় রাখতে তাদের কাজে লাগানো হবে। বিজেপি শাসিত একাধিক রাজ্যে মুখ্যমন্ত্রীদের নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে। উত্তরাখণ্ডে তিনবার মুখ্যমন্ত্রী বদল হয়েছে। কর্নাটকও ইয়েদুরাপ্পাকে নিয়ে বিরোধ তৈরি হয়েছে। কাজেই এই দূরত্ব ঘোচাতেই প্রশাসনির দক্ষতায় জোর দেওয়া হয়েছে।

বড় মুখের জায়গা

বড় মুখের জায়গা

ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে মোদীর মন্ত্রিসভায় স্থান পেতে পারেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ইতিমধ্যেই তিনি দিল্লি পৌঁছে গিয়েছেন। আবার অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালকেও জায়গা দেওয়া হতে পারে বলে খবর শোনা যাচ্ছে। এদিকে আবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বিহার থেকে ৮ জনকে রাখা হোক মন্ত্রিসভায় এমনই দাবি তুলেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+