করোনা ভ্যাকসিনের উৎপাদনের মাত্রা বাড়িয়ে চলুন, টিকা উৎপাদন সংস্থাগুলির কাছে বার্তা প্রধানমন্ত্রী মোদীর

করোনা ভ্যাকসিনের উৎপাদনের মাত্রা বাড়িয়ে চলুন, টিকা উৎপাদন সংস্থাগুলির কাছে বার্তা প্রধানমন্ত্রী মোদীর

দেশ সংকটে। করোনা ভ্যাকসিনের হাহাকার চলছে। করোনা টিকার উৎপাদনের মাত্রা আরও বাড়ানোর জন্য ভ্যাকসিন উৎপাদক সংস্থাগুলিকে অনুরোধ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের করোনা ভ্যাকসিন সংকট মোকাবিলায় আজ তাঁদের সঙ্গে জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী। ভার্চুয়াল এই বৈঠকে হাজির ছিলেন সিরাম ইনস্টিটিউটের প্রধান।

 জাতির উদ্দেশে ভাষণ মোদীর

জাতির উদ্দেশে ভাষণ মোদীর

দেশের ভয়াবহ করোনা পরিস্থিতি নিয়ে ফের জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী। সেখানে এক প্রকার তিনি স্বীকার করে নিয়েছেন গতবারের চেয়ে ভয়াবহ সেকেন্ড ওয়েভ। মোদী বলেছে সেকেন্ড ওয়েভ যেন ঝড়ের মত আছড়ে পড়েছে। চ্যালেঞ্জ কঠিন কিন্তু লড়াই চলবে। দেশবাসীকে অভয় দান করে মোদী বলেছেন, কোনও রকম প্রস্তুতি ছাড়া যেমন করোনার প্রথম ধাক্কা কাটিয়ে ওঠা গিয়েছে। এখন তো অনেক প্রস্তুত দেশ। করোনার দ্বিতীয় ধাক্কাও কাটিয়ে ওঠা যাবে।

 ভ্যাকসিন বৈঠক

ভ্যাকসিন বৈঠক

জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার আগে দেশের বিভিন্ন ভ্যাকসিন উৎপাদক সংস্থা গুলির সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদী। দেশের ভ্যাকসিন সংকট মোচনই ছিল এই বৈঠকের মূল উদ্দেশ। সেকারণেই বৈঠকে সংস্থাগুলিতে করেনা ভ্যাকসিন উৎপাদনের লক্ষ্যমাত্রা বাড়ানোর অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি অনুরোধ করেছেন আগে থেকে যেন দিনে বেশি মাত্রায় করোনা ভ্যাকসিন উৎপাদন করা হয়। জাতির উদ্দেশে ভাষণেও ভ্যাকসিন সংকট মিটে যাবে বলে আস্বস্ত করেছেন প্রধানমন্ত্রী মোদী।

১৮ বছরের উর্ধ্বে করোনা টিকা

১৮ বছরের উর্ধ্বে করোনা টিকা

করোনা পরিস্থিতি সামাল দিতে ১৮ বছরের উর্ধ্বে সকলের করেনা টিকা করণের অনুমতি দিয়েছে কেন্দ্র। পয়লা মে থেকে এই নির্দেশ কার্যকর হয়ে যাবে গোটা দেশে। কিন্তু তার আগে করোনা ভ্যাকসিন পর্যাপ্ত হাতে আসা জরুরি। কারণ এবার টিকা নেওয়ার সংখ্যা ক্রমশ বাড়বে। আগের ক্ষেত্রেই করোনা টিকাকরণের সংকট তৈরি হয়েছে গোটা দেশে। যদিও প্রধানমন্ত্রী আস্বস্ত করেছেন সব সংকট মিটে যাবে।

লকডাউন শেষ অস্ত্র

লকডাউন শেষ অস্ত্র

করেনা মেকাবিলায় যখন একাধিক রাজ্যে লকডাউন জারি হয়ে গিয়েছে ঠিক সেই সময় জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নেরেন্দ্র মোদী রাজ্য গুলিকে অনুরোধ জানিয়েছেন লকডাউনকে যেন শেষ বিকল্প হিসেবে বেছে নেওয়া হয়। কারণ করোনা পরিস্থিতি মোকাবিলায় একাধিক পথ রয়েছে। সবার আগে মাইক্রো কন্টেইনমেন্ট জোন করে করোনা মোকাবিলার বার্তা দিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+