Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আজই শুরু মোদীর ২ দিনের বাংলাদেশ সফর, বললেন এসফর দুদেশের সম্পর্ককে আরও মজবুত করবে

ঢাকা, ৬ জুন : শুক্রবার রাতেই বাংলাদেশ পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, শনিবার ২ দিনের সফরে বাংলাদেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এবং বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করার কথাও রয়েছে। [প্রধানমন্ত্রী মোদীর বাংলাদেশ সফর: সন্ত্রাস দমনে থাকবে বিশেষ নজর!]

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে আবেগে ভাসছে বাংলা। চারিদিকে পোস্টারে পোস্টারে ছয়লাপ। বোঝার উপায় নেই একি ভারত নাকি অন্য দেশ। আবেগ এতটাই চরমে যে শাসক বিরোধী নির্বিশেষে মোদীর সঙ্গে আলোচনার জন্য উচ্ছ্বসিত। হাসিনার পাশাপাশি বিএনপি নেত্রী খালেদা জিয়াও মোদীর সঙ্গে বৈঠক করবেন বলে জানা গিয়েছে।

আজই শুরু মোদীর ২ দিনের বাংলাদেশ সফর, বললেন এসফর দুদেশের সম্পর্ককে আরও মজবুত করবে

বাংলাদেশের উদ্দেশে বেরনোর আগে প্রধানমন্ত্রী মোদী টুইট করে বলেন, "বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করছি। এই সফর আমাদের দুই দেশের যোগ ও বন্ধুত্ব আরও নিবিড় করবে। আমাদের দেশের মানুষ ও এলাকাকে সম্বৃদ্ধ করবে।

এই সফরে বাংলাদেশ এবং ভারত তাদের ৪০০০ কিলোমিটার সীমান্ত অঞ্চল সংক্রান্ত জটিলতার সরলীকরণের জন্য একটি চুক্তি করতে পারে। ছিটমহল চুক্তি সাক্ষর প্রায় ৪ দশকের পর প্রতিবেশী দুই দেশ এই জটিলতার জট খোলার চেষ্টা করছে।

এদিকে শুক্রবারই বাংলাদেশে পৌছে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিস্তার জলভাগ চুক্তি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত সবুজ সঙ্কেত না দেওয়ায় রাজ্য সরকার উদ্বেগে ছিল বাংলাদেশে পৌঁছে কী ধরণের অভ্যর্থনা পাবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কিন্তু সে উদ্বেগের অবসান ঘটিয়ে রাজকীয় অভ্যর্থনা দেওয়া হল মমতা বন্দ্যোপাধ্যাকে। এয়ার ইন্ডিয়ার কলকাতা-ঢাকা রুটের নিয়মিত যে উড়ানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন, সেই উড়ানটির 'ভিআইপি' মর্যাদা ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। অর্থাৎ বিশেষ নিরাপত্তায় ওড়ার জন্যএটির ধারে কাছে আর কোনও বিমানকে ওড়ার অনুমতি দেওয়া হবে না। বিমানটি ঢাকায় নামার সময়েও অন্য কোনও বিমান ওঠানামা করতে পারবে না।

তিস্তা চুক্তি এই সফরে না হলেও মমতা কিন্তু তিস্তার জট ছাড়াতে আলোচনার বিরুদ্ধে নন। ঢাকা যাওয়ার আগে অবশ্য একথা আরও একবার মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+