Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিষ্ণুর অবতার রূপেই মোদী, মন্তব্য বিজেপি নেতার! এমনই জবাব রাহুলের দলের

ভগবান বিষ্ণুর ১১ তম অবতার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনটাই মন্তব্য করলেন মহারাষ্ট্রের বিজেপির মুখপাত্র অভদূত ওয়াঘ। এই মন্তব্যের জের উপহাস করছে বিরোধীরা।

ভগবান বিষ্ণুর ১১ তম অবতার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনটাই মন্তব্য করলেন মহারাষ্ট্রের বিজেপির মুখপাত্র অভদূত ওয়াঘ। এই মন্তব্যের জের উপহাস করছে বিরোধীরা। কংগ্রেস বলছে, এই মন্তব্যের জেরে ভগবানকেই অপমান করা হচ্ছে।

বিষ্ণুর অবতার রূপেই মোদী! মন্তব্যের জেরে বিজেপি নেতাকে জবাব রাহুলের দলের

মহারাষ্ট্রের বিজেপি মুখপত্র টুইটারে বলেছিলেন ভাগবান বিষ্ণুর এগারোতম অবতার হচ্ছেন নরেন্দ্র মোদী। এর পরে মহারাষ্ট্রের একটি সংবাদ মাধ্যেমে সাক্ষাৎকারে বলেন, দেশের মানুষ ভাগ্যবান যে, মোদীর মধ্যে ভগবানের মতো এক নেতা পেয়েছেন।

এদিকে এই মন্তব্যের পরেই রাজ্য কংগ্রেস মুখপাত্র অতুল লন্ধে বলেন, এই মন্তব্য করে ভগবানকেই অপমান করা হচ্ছে। তিনি বলেন, এই ধরনের মন্তব্য করে হারানো রাজনৈতিক জমি ফিরে পাওয়ার চেষ্টা করছে বিজেপি। তিনি মনে করেন না এই ধরনের মন্তব্যের কোনও গুরুত্ব আছে।

এনসিপি বিধায়ক জিতেন্দ্র আহাতও এই মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি মুখপাত্রকে আক্রমণ করেছেন। অভদূত ওয়াঘকে আক্রমণ করে তিনি বলেছেন, এশিয়ার অন্যতম প্রাচীন ইঞ্জিনিয়ারিং কলেজ বীরমাতা জিজাবাই টেকনোলজিক্যাল ইনস্টিটিউট থেকে স্নাতক ওয়াঘ। তার এই সার্টিফিকেট খতিয়ে দেখা উচিত বলে মন্তব্য করেছেন তিনি। এই ধরনের মন্তব্য তাঁর কাছ থেকে আশা করা যায় না বলে মন্তব্য করেছেন তিনি।

মুম্বইয়ের অন্যতম ইঞ্জিনিয়ারিং কলেজ হল বীরমাতা জিজাবাই টেকনোলজিক্যাল ইনস্টিটিউট। যা স্থাপিত হয়েছিল ১৮৮৭ সলে। তখন নাম ছিল ভিক্টোরিয়া জুবিলি টেকনিক্যাল ইনস্টিটিউট। ১৯৯৭-এর ২৬ জানুয়ারি থেকে নতুন নামে পরিচিত হয় এটি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+