Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

উজ্জয়িনীতে পুজো করে শ্রী মহাকাল লোক দেশের জন্যে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী মোদী

উজ্জ্বয়ীনে শিবের পুজো করে মহাকাল লোক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কার্যত ঐতিহাসিক এক মুহূর্তের সাক্ষী থাকল গোটা দেশ। গত কয়েকদিন আগেই

Mahakal Lok Inauguration: উজ্জ্বয়ীনে শিবের পুজো করে মহাকাল লোক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কার্যত ঐতিহাসিক এক মুহূর্তের সাক্ষী থাকল গোটা দেশ। গত কয়েকদিন আগেই বারানসীতে কাশী বিশ্বনাথ করিডরের উদ্বোধন করেছিলেন তিনি। এবার উজ্জয়নের (Ujjain) মহাকাল লোক উদ্বোধন করে দেশের উদ্দেশ্যে সমর্পিত করলেন প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi)। তবে দেশের উদ্দেশ্যে নয়া করিডর তুলে দেওয়ার আগে মহাকাল মন্দিরে (Mahakaleshwar Temple) বিশেষ পুজোপাঠ করেন তিনি। এমনকি গর্ভগৃহে বেশ কিছুক্ষণ আরোতিও করেন প্রধানমন্ত্রী মোদী। এরপরেই ঝিলের ধারে বিশাল শিবের মূর্তি উন্মোচন করেন তিনি। মোদীর সফর ঘিরে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় গোটা করিডর।

৯০০ মিটার পর্যন্ত লম্বা মহাকাল লোক করিডর

৯০০ মিটার পর্যন্ত লম্বা মহাকাল লোক করিডর

৩১৬ কোটি টাকাতে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে মহাকাল করিডর। তবে প্রথম পর্যায়ে এই কাজ হয়েছে। আরও বেশ কিছু কাজ বাকি রয়েছে। ফলে পুরো প্রজেক্টের জন্যে খরচ সাড়ে ৮৫০ টাকা ধরা হয়েছে বলে প্রজকাশিত খবরে দাবি করা হয়েছে। বলে রাখা প্রয়োজন, ৯০০ মিটার পর্যন্ত লম্বা মহাকাল লোক করিডর পুরানো রুদ্র সাহর ঝিলকে নিয়ে একেবারে চারপাশ জুড়ে সাজিয়ে তোলা হয়েছে। শুধু দেশেই নয়, গোটা বিশ্বের দরবারে মহাকালেশ্বর মন্দিরের একটা ঐতিহ্য রয়েছে। সেই বিষয়টি মাথায় রাখা হয়েছে। এমনকি রুদ্র সাগর ঝিলকেও নতুন ভাবে পরিষ্কার করে সাজিয়ে তোলা হয়েছে। এর সঙ্গেই রয়েছে লাইটের অসাধারণ খেলা।

তীর্থ যাত্রীদের জন্যে বিশেষ ব্যবস্থা থাকছে

তীর্থ যাত্রীদের জন্যে বিশেষ ব্যবস্থা থাকছে

প্রথম পর্যায়ে একাধিক সুযোগ সুবিধা থাকছে। এমনকি তীর্থ যাত্রীদের জন্যে বিশেষ ব্যবস্থা থাকছে বলেও জানা যাচ্ছে। এছাড়াও প্রযুক্তিগত ক্ষেত্রেও নানা অত্যাধুনিক ব্যবস্থা থাকছে মন্দির চত্বরে। যেমন কিআর কোডের মাধ্যমে থাকছে পুজো দেওয়ার ব্যবস্থা। এদিন প্রধানমন্ত্রীর মোদীর সঙ্গে অনুষ্ঠানে উইপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চহান।

১০৮ টি স্তম্ভ বানানো হয়েছে

১০৮ টি স্তম্ভ বানানো হয়েছে

বলে রাখা প্রয়োজন, দেশের ১২টি জ্যোতিলিঙ্গের মধ্যে একটি মহাকালেশ্বর মন্দির। দেশ তো বটেই বিদেশ থেকেও বহু মানুষ এখানে আসেন। মন্দিরে ঢোকার মুখে রয়েছে প্রবেশ দ্বার। রয়েছে নদী দ্বার। এমনকি পিনাকি দ্বার বানানো হয়েছে। এই করিডর মন্দিরের প্রবেশ দ্বার পর্যন্ত যাচ্ছে। এছাড়াও মহাকাল মন্দিরে নব নির্মিত করিডরে ১০৮ টি স্তম্ভ বানানো হয়েছে। মহাকবি কালিদাস তাঁর মহাকাব্যে মেঘদূতে মহাকাল বনের কথা তুলে ধরে ছিলেন। আর সে বিষয়টিকে মাথায় রেখেই পুরো করিডর তৈরি করা হয়েছে বলে জানা যাচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+