উদ্বোধন হল ওয়েস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে-র, কংগ্রেসের পুরনো ক্ষতে খোঁচা মোদীর
বহুকাঙ্খিত ওয়েস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে-র এদিন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এবার দিল্লিবাসী সামান্য হলেও স্বস্তি পাবে। কারণ বহুকাঙ্খিত ওয়েস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে-র এদিন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফলে দিল্লিতে গাড়ির চাপ ও দূষণ কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে। দিল্লিতে গত কয়েকমাসে বায়ুর গুনমান একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। শ্বাস নেওয়া প্রায় কঠিন হয়ে গিয়েছে রাজধানীতে।
|
এদিন গুরুগ্রামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওয়েস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে-র উদ্বোধন করেন। এটিকে স্থানীয়ভাবে কুন্দলি-মানেসর-পালওয়াল এক্সপ্রেসওয়ে-ও বলা হয়ে থাকে। ছয় মাস আগে উদ্বোধন হয়েছিল ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে-র।
|
নতুন তৈরি ওয়েস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে জাতীয় সড়ক ১, ১০, ৮ ও ২ কে সংযুক্ত করবে। এই মুহূর্তে পূর্বের এক্সপ্রেসওয়েতে দৈনিক ১৬ হাজার গাড়ি চলাচল করে। এবার তা বেড়ে দ্বিগুণ হতে চলেছে বলে আশা করা হচ্ছে।
|
২০০৫ সালে সুপ্রিম কোর্টের নির্দেশ পেয়ে এই এক্সপ্রেসওয়ে তৈরি কাজ শুরু হয়। মোট ২৮৪৬ একর জমির জন্য দিতে হয়েছে ২৭৮৮ কোটি টাকা। এটি ১৩৫.৬ কিমি দীর্ঘ। তৈরিতে মোট খরচ হয়েছে ৬৪০০ কোটি টাকা। এটিতে আটটি ছোট ব্রিজ, ৬টি বড় ব্রিজ, ৩৪টি আন্ডারপাস, ৬৪টি পেডেস্ট্রিয়ান ক্রসিং রয়েছে। এছাড়া নানা জায়গায়, পেট্রোল পাম্প, পুলিশ স্টেশন, পার্কিং ইত্যাদি থাকছে।
|
ওয়েস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়েতে হালকা গাড়ির স্পিড লিমিট হতে চলেছে ঘণ্টায় ১২০ কিলোমিটার। আর ভারী গাড়ির ক্ষেত্রে ১০০ কিলোমিটার। কত টাকা টোল দিতে হবে তা এখনও ঠিক হয়নি। তবে অন্য হাইওয়ের চেয়ে ১.২৫ শতাংশ বেশি টোল দিতে হবে বলেই জানা গিয়েছে।
|
এদিন কংগ্রেসকে খোঁচা দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এই এক্সপ্রেসওয়ে একদশক আগে কমনওয়েলথ গেমসের সময় খোলার কথা ছিল। তবে দুর্নীতি করে তা আটকে দেওয়া হয়েছে। মানুষের টাকা খরচ করে দেরি করেছে প্রাক্তন ইউপিএ সরকার। এমনই অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী।












Click it and Unblock the Notifications