PM Modi France Visit: প্রতিরক্ষা চুক্তি থেকে ব্যাস্তিল ডে প্যারেড! একনজরে PM মোদীর ফ্রান্স সফরের সূচি
তেরো ও চোদ্দো জুলাই দুদিনের সফরে ফ্রান্সে (PM Modi France Visit) যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৪-তে ক্ষমতায় আসার পর থেকে এটি তাঁর ষষ্ঠ ফ্রান্স সফর হতে যাচ্ছে। গত দুমাসে এটি প্রধানমন্ত্রী মোদী চতুর্থ বিদেশ সফর। এর আগে মে মাসে তিনি জাপান ও অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন। জুনে তিনি গিয়েছিলেন আমেরিকা ও মিশরে।
প্রধানমন্ত্রী মোদী প্যারিসের ব্যাস্তিল ডে প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সেখানে ভারতীয় সেনাবাহিনীর একটি দলকেও কুচকাওয়াজে দেখা যাবে। ভারতীয় সেনাবাহিনীর দলটিতে পঞ্জাব রেজিমেন্ট, ভারতীয় নৌ বাহিনী, ভারতী বিমান বাহিনীর সদস্যরা থাকবেন। এই দলটি রাজপুতানা রাইফেলসের একটি ব্যান্ডের সঙ্গে প্যারেডে অংশগ্রহণ করবে।

এই বছর ভারত ও ফ্রান্স কৌশলগত অংশীদারিত্বের ২৫ বছর উদযাপন করছে। আর প্রধানমন্ত্রী এই সফরে (PM Modi France Visit) ভারত ও ফ্রান্সের মধ্যে অনেকগুলি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে জানা গিয়েছে।
প্রধানমন্ত্রী মোদী দুদিনের সফরে ফ্রান্সে যাচ্ছেন। ফ্রান্সে তাঁর সফর শুরু হচ্ছে ১৩ জুলাই থেকে। প্রথম দিনে প্রধামন্ত্রী মোদী লা সেইন মিউজিক্যালে একটি ডায়াস্পোরা প্রোগ্রামে ভাষণ দেবেন। তারপরেই প্রেসিডেন্ট ম্যাক্রোঁ এলিসি প্রাসাদা সরকারি বাসভবনে নৈশভোজে মোদীর সঙ্গে মিলিত হবেন।
দ্বিতীয় দিন অর্থাৎ ১৪ জুলাই প্রতিনিধি পর্যায়ে আলোচনা হবে। ব্যাস্তিল ডে প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী মোদী (PM Modi France Visit)। এছাড়াও প্রেসিডেন্ট ম্যাক্রোঁ প্রধানমন্ত্রী মোদীকে ল্যুভর সফরে নিয়ে যাবেন।
প্রধানমন্ত্রী মোদীর এই সফরে ভারত কতটা ও কীভাবে লাভবান হবে, সেই প্রশ্ন রয়েছে অনেকের। জানা গিয়েছে ফ্রান্স ভারতকে এমন একটি ইঞ্জিন তৈরির প্রস্তাব দিয়েছে যা ভারতীয় বিমান বাহিনীর টুইন ইঞ্জিন ফাইটার জেট এবং টুইন ইঞ্জিন ডেক ভিত্তিক ফাইটার এয়ারক্র্যাফটকে শক্তি জোগাতে পারে।
এছাড়াও ভারত ফ্রান্সের কাছ থেকে রাফালে এম (মেরিন) যুদ্ধবিমান কিনতে চুক্তি করতে পারে। এইসব যুদ্ধবিমান আইএনএস বিক্রান্ত ও আইএনএস বিক্রমাদিত্যতে মোতায়েন করা হতে পারে। এছাড়াও সামুদ্রিক নিরাপত্তা বাড়তে তিনটি স্কোরপিও প্রজাতির সাবমেরিন কিনতে চুক্তি করতে পারে (PM Modi France Visit)।
-
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ












Click it and Unblock the Notifications