PM Modi congrats Sunita: অধ্যাবসায়, অদম্য লড়াইয়ের 'রোল মডেল' সুনীতা উইলিয়ামস; 'ঘরের মেয়ে'-কে অভিনন্দন মোদীর
PM Modi congrats Sunita: মহাকাশে দীর্ঘ ৯ মাস আটকে থাকার পর অবশেষে পৃথিবীতে ফিরলেন নাসার নভশ্চর সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। ভারতীয় সময় অনুযায়ী বুধবার কাকভোরে ৩টে ২৭ মিনিট নাগাদ মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার উপকূলে অবতরণ করেছে ক্রু ৯ ড্রাগন ক্যাপসুল। ভারতীয় বংশোদ্ভূত সুনীতার ফিরে আসা নিয়ে খুশির হাওয়া এদেশেও। সুনীতা ও বুচকে এদিন অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এক্স হ্যান্ডেলে মোদী লেখেন, "স্বাগতম ক্রু ৯। গোটা বিশ্ব মিস করছিল আপনাদের। সাহসের পরীক্ষা দিয়েছেন আপানারা। ধৈর্য ও অধ্যাবসায় যে সত্যিই ফলদায়ক, তা সুনীতা উইলিয়ামস ও ক্রু নাইনের নভশ্চররা আরও একবার প্রমাণ করে দিয়েছেন। কঠিন অজানা পরিস্থিতিতে কীভাবে বিচক্ষণ থেকে তারা কাটিয়েছেন, তা লক্ষ লক্ষ মানুষকে আজীবন অনুপ্রাণিত করবে।"

মোদী আরও বলেন, "অন্তঃরীক্ষ ভ্রমণ তাদের জন্যই, যারা স্বপ্নকে বাস্তবে পরিণত করার সাহস দেখান। সুনীতা উইলিয়ামস তাঁর কেরিয়ারে সেটাই বারবার প্রমাণ করে দেখিয়েছেন। সুনীতাদের নিরাপদে ফিরিয়ে আনতে যারা নিরলস পরিশ্রম করেছেন, তাদের সকলের জন্য আমরা খুব গর্বিত। তারা দেখিয়ে দিয়েছেন লক্ষ্যে অবিচল থাকলে কতটা সাফল্য আসতে পারে।"
উল্লেখ্য, এর আগে সুনীতাকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়ে চিঠি লিখেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১ মার্চের সেই চিঠি গতকাল মঙ্গলবার এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। ১৪০ কোটি ভারতীয় সুনীতার কর্মকাণ্ডের জন্য গর্বিত বলে জানান মোদী। সুনীতার মা বনি পান্ডিয়া মেয়ের আসার অধীর অপেক্ষা করছেন বলে জানান মোদী। প্রয়াত বাবার আশীর্বাদও সুনীতার সঙ্গে সর্বদা রয়েছে বলে উল্লেখ করেন মোদী। 'ঘরের মেয়ে' সম্বোধন করে সুনীতাকে ভারতে আসার আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদী।
নাসার ক্রু নাইন মিশনের সাফল্যে গোটা টিমকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। ভারতীয় বংশোদ্ভূত নভশ্চর সুনীতা উইলিয়ামস ও তাঁর সঙ্গী নভশ্চরদের প্রশংসাও করেছেন রাষ্ট্রপতি। অধ্যাবসায়, আত্মত্যাগ ও অদম্য ইচ্ছাশক্তি দিয়ে সুনীতারা সকলকে অনুপ্রাণিত করেছেন বলে উল্লেখ করেন দ্রৌপদী মুর্মু।
-
পশ্চিম এশিয়ায় সংঘাতপূর্ণ পরিস্থিতি, কীভাবে মোকাবিলা? পর্যালোচনা বৈঠক করলেন প্রধানমন্ত্রী মোদী -
বিশ্বজুড়ে অস্থিরতা! পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আজ লোকসভায় বক্তব্য মোদীর, নজর সংসদে -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
মার্চে ডিএ বকেয়ার প্রথম কিস্তি! ঘোষণার পর নবান্নে জোর তৎপরতা -
ঝড়, বৃষ্টি ও শিলার তাণ্ডব! কালবৈশাখীর সতর্কবার্তা বাংলা জুড়ে -
ভোটারদের সুবিধায় নতুন ব্যবস্থা! ভোট দিতে গেলে মানতে হবে নিয়ম, কী কী নথি লাগবে? বুথের বাইরে তালিকা টাঙাবে কমিশন -
চলন্ত বাসে হঠাৎ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাতভর দৌড়ঝাঁপ! চালকের তৎপরতায় রক্ষা ৩৭ যাত্রী -
ভারতের আরও দুটি এলপিজি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পেরনোর কথা, উত্তেজনার মাঝেই উদিত নতুন আশার আলো -
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে









Click it and Unblock the Notifications