Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Budget 2025 Tax Cuts: নির্মলা নন, বাজেটে করছাড়ের কৃতিত্ব মোদীরই; নিজেই জানালেন অর্থমন্ত্রী

Budget 2025 Tax Cuts: করছাড়ে কল্পতরু কেন্দ্রীয় বাজেট। কিন্তু নির্মলা (Nirmala Sitharaman) নন, মধ্যবিত্তের উপর কর ছাড়ের নির্দেশটি সোজা উপরমহল থেকেই এসেছে। কর ছাড়ের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) তাঁকে সুপারিশ করেছেন ও প্রথম থেকে সমর্থন করেছেন বলে পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে জানান নির্মলা সীতারামন।

তবে সরকারি আমলাদের তা বুঝিয়ে গোটাটা বাস্তবয়ান করতে সময় লেগেছে বলে দাবি নির্মলার। এদিন অর্থমন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রী কিছু একটা করতে চেয়েছিলেন। প্রথম থেকেই এব্যাপারে তিনি উৎসাহী ছিলেন। তবে যেটুকু বিলম্ব হয়েছে তা বাস্তবায়নে, তা অর্থমন্ত্রকের কারণে। বাজেট টিমের বাকিদের এব্যাপারে বোঝানো ও আয়করদাতাদের মতামত নেওয়া, সবটাই অর্থমন্ত্রক সেরেছে।"

Nirmala Sitharaman

বিভিন্ন সেক্টুরের মানুষদের থেকে মতামত নিয়েই এই করছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান নির্মলা। তিনি আরও বলেন, "প্রধানমন্ত্রী নিজে সাক্ষাৎ করে সমাজের প্রান্তিক শ্রেণীর সঙ্গে আলাপচারিতা সেরে তাদের অভাব অভিযোগ শুনেছেন। রাষ্ট্রপতিও ঠিক একইরকমভাবে উদ্বিগ্ন ছিলেন। এই সরকারের অংশ হতে পেরে নিজেরই খুব আনন্দিত বোধ হয়। কারণ এই সরকার জনগণে কথা শোনা ও তার ভিত্তিতে যথাযথ পদক্ষেপ নেয়।"

প্রসঙ্গত কেন্দ্রীয় বাজেটে (Union Budget 2025) বলা হয়েছে, বার্ষিক ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও কর দিতে হবে না। ১২ থেকে ১৬ লক্ষ টাকা বার্ষিক আয়ে ১৫ শতাংশ কর দিতে হবে।

১৬ লক্ষ টাকা ২০ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে ২০ শতাংশ হারে কর দিতে হবে। এরপর ২০ লক্ষ টাকা থেকে ২৪ লক্ষ টাকা বার্ষিক আয়ে ২৫ শতাংশ হারে আয়কর দিতে হবে। ২৪ লক্ষ টাকার উপর আয়ে ৩০ শতাংশ হারে আয়কর দিতে হবে।

বাজেট পেশের পর শনিবার কেন্দ্রীয় বাজেটের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাজেটে সংস্কারের দিশা দেখানো হয়েছে বলে মন্তব্য প্রধানমন্ত্রীর। এই বাজেট জনতা জনার্দনের বাজেট বলে উল্লেখ করলেন মোদী। অর্থমন্ত্রী ও তাঁর গোটা টিমকে ধন্যবাদ জ্ঞাপন করেন মোদী। আয়করে বিপুল ছাড়ে মধ্যবিত্তরা অনেক লাভবান হবে বলে জানান নরেন্দ্র মোদী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+