আরও ২ সপ্তাহ বাড়তে চলেছে করোনা লকডাউন, রাজ্যগুলির আবেদনে সহমত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আশঙ্কাই সত্যি হল। আরও ২ সপ্তাহ অর্থাৎ ৩০ এপ্রিল পর্যন্ত বাড়তে চলেছে লকডাউন। শনিবার লকডাউন নিয়ে রাজ্যগুলির মতামতে সম্মতি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবারই শেষ হওয়ার কথা ছিল পূর্ব নির্ধা

আশঙ্কাই সত্যি হল। আরও ২ সপ্তাহ অর্থাৎ ৩০ এপ্রিল পর্যন্ত বাড়তে চলেছে লকডাউন। শনিবার লকডাউন নিয়ে রাজ্যগুলির মতামতে সম্মতি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবারই শেষ হওয়ার কথা ছিল পূর্ব নির্ধারিত লকডাউন।

 লকডাউন ২ সপ্তাহ বাড়বে

লকডাউন ২ সপ্তাহ বাড়বে

আশঙ্কা সত্যি করেই লকডাউন বাড়তে চলেছে দেশে। আরও ২ সপ্তাহ অর্থাৎ ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বৃদ্ধিতে সম্মতি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদী। রাজ্য গুলির সঙ্গে প্রায় ঘণ্টা চারেক ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখালে লকডাউনই ছিল মূল আলোচ্য বিষয়। প্রায় ১৩টি রাজ্যে লকডাউন বৃদ্ধির কথা বলেছিলেন। দীর্ঘ আলোচনার পর জানা গিয়েছে প্রধানমন্ত্রীও লকডাউন বৃদ্ধিতেই সহমত প্রকাশ করেছেন। এখন শুধু ঘোষণার অপেক্ষা। তবে আজ জাতির উদ্দেশ্য কোনও ভাষণ প্রধানমন্ত্রী দেবেন না বলে জানা গিয়েছে। মঙ্গলবারের আগে কেন্দ্রের তরফে ঘোষণা হতে পারে।

 আপত্তি মধ্য প্রদেশের

আপত্তি মধ্য প্রদেশের

১৩িট রাজ্য লকডাউন বৃদ্ধির কথা বললেও একমাত্র ব্যতিক্রমী মতামত দিয়েছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি জানিয়েছিলেন লকডাউন বৃদ্ধি করে সমস্যা মিটবে না। বরং আরও সংকট তৈরি হবে। যদিও তাঁর আপত্তি টেকেনি। কারণ সিংহভাগ রাজ্য সরকারই লকডাউন বৃদ্ধির পক্ষে সওয়াল করেছিলেন।

 লকডাউন বাড়িয়েছে তিন রাজ্য

লকডাউন বাড়িয়েছে তিন রাজ্য

ইতিমধ্যেই ওড়িশা, পাঞ্জাব এবং রাজস্থান লকডাউন বাড়িয়েছে। ওড়িশা সবার প্রথমে ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বৃদ্ধির কথা ঘোষণা করেছে। ১৭ জুন পর্যন্ত রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কথা ঘোষণা করেছে। পাঞ্জাব সরকারও লকডাউন বৃদ্ধি করেছে ১ মে পর্যন্ত। সেই পথে হেঁটেছে রাজস্থানও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+