ভারতে ভ্যাকসিন তৈরি সহ বিভিন্ন খাতে ৩১০০ কোটি টাকা বরাদ্দ! নেপথ্যে কোন ফান্ড রয়েছে
করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে একের পর এক পদক্ষেপ নিয়ে যাচ্ছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। বহুদিন আগেই প্রধানমন্ত্রীর পি এম কেয়ার্স ফান্ডের কথা কেন্দ্র ঘোষণা করেছিল। এবার সেখানে থেকে অর্থ বরাদ্দ হল ভ্যাকসিন সহ বিভিন্ন ক্ষেত্রে।

ভ্যান্টিলেটর তৈরি হবে
কেন্দ্র জানিয়েছে যে টাকা বরাদ্দ করা হয়েছে, সেই টাকায় ৫০ হাজারটি 'মেড ইন ইন্ডিয়া ' ভ্যান্টিলেটার তৈরি হবে। যার জন্য ২০০ কোটি টাকা খরচ হবে। এই ভেন্টিলেটর গুলি কোভডি ১৯ হাসপাতালে দেওয়া হবে।

পরিযায়ী শ্রমিকদের জন্য
এছাড়াও পরিযায়ী শ্রমিকদের জন্য ১০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে পিএম কেয়ার্স ফান্ড থেকে। এই অর্থ এলাকার দরিদ্রদের জন্যও এই অর্থ বরাদ্দ হবে বলে জানিয়েছে।

ভ্যাকসিন নিয়ে বার্তা
ভ্যাকসিন নিয়ে গবেষণার জন্যও বলা হয়েছে এই অর্থ বরাদ্দ করতে বলা হয়েছে। করোনা যুদ্ধে ভ্যাকসিন নিয়ে স্টার্ট আপগুলিকে উদ্বুদ্ধ করতেও বলা হয়েছে।

ঘোষিত আর্থিক প্যাকেজ নিয়ে প্রধানমন্ত্রীর বার্তা
'দেশে লিকুইডিটি কে আরও বেশি উজ্জীবিত করবে এই আর্থিক প্যাকেজ', এমন বার্তা দিয়েই এদিন প্রধানমন্ত্রী দেশের নব ঘোষিত আর্থিক প্যাকেজের প্রশংসা করেন। তিনি বলেন, 'এতে নতুন শিল্পোদ্যোগীরা যেমন উৎসাহ পাবেন , তেমনই তাঁদের প্রতিযোগিতামূলক ভাবনাও বাড়বে।'












Click it and Unblock the Notifications