Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অগ্নিপথ প্রকল্পে পরিবর্তনের পরিকল্পনা, আরও বেশি অগ্নিবীরদের ধরে রাখা ছাড়াও কোথায় কোথায় হতে পারে চেঞ্জ

কেন্দ্রীয় সরকার পেনশন প্রকল্পে পরিবর্তন করেছে্। এবার অগ্নিপথ নিয়োগ প্রকল্পে পরিবর্তনের পরিকল্পনা করেছে মোদী সরকার, এমনটাই খবর সূত্রের। বাহিনীতে অগ্নিবীরদের ধরে রাখার পাশাপাশি বেতন বৃদ্ধি ও এনটাইটেলমেন্টে পরিবর্তন করতে পারে কেন্দ্র।

সরকারের পরিবর্তনের লক্ষ্য হল সমগ্র স্কিমটির পরিকাঠামো ও সুবিধাগুলিকে উন্নত করা, যা বিরোধীদের সমালোচনার মুখে পড়েছে। এছাড়াও সেনায় যোগ দিতে চাওয়া বেকার যুবকদের প্রতিবাদের মুখেও পড়েছে কেন্দ্র।

Agnipath Scheem

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, প্রতিরক্ষা মন্ত্রকের এক পদস্থ কর্তা বলেছেন, অগ্নিবীরদের ধরে রাখার শতাংশ বাড়ানোর পাশাপাশি বেশি সংখ্যককে চার বছরের মেয়াদের পরেও পূর্ণ সময়ের পরিষেবা চালিয়ে যেতে সিদ্ধান্ত নিতে পারে।

বর্তমানে মাত্র ২৫ শতাংশ অগ্নিবীরকে তাঁদের প্রাথমিক চাকরির সময়কালের পরে ধরে রাখা হয়। সামরিক বিশেযজ্ঞরা বলছেন, এই সংখ্যাটা অপর্যাপ্ত। সূত্রের খবর, সেনাবাহিনীর তরফে করা সুপারিশে বলা হয়েছে, অগ্নিবীরদের ধরে রাখার সংখ্যা ৫০ শতাংশ বৃদ্ধি করা উচিত।

সেনাবাহিনী ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের কাছে এই সম্ভাব্য পরিবর্তনগুলি নিয়ে সুপারিশ জমা দিয়েছে। এব্যাপারে অভ্যন্তরীণ প্রতিক্রিয়া এবং বিভিন্ন ইউনিট গঠনের মধ্যে পরিচালিত সমীক্ষার সাহায্য নেওয়া হচ্ছে। সেনাবাহিনীর শীর্ষ আধিকারিকরা বলছেন, প্রক্রিয়াটি বেশি সময় নিতে পারে, তবে অগ্নিপথ প্রকল্পটি উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

সশস্ত্র বাহিনীতে শক্তি করতে এবং প্রতিরক্ষায় পেনশন বিল কমাতে কেন্দ্রীয় সরকার ২০২২ সালে এই স্কিম চালু করে। স্কিম অনুসারে অগ্নিবীর নামে পরিচিতদের চার বছরের স্বল্প মেয়াদি চুক্তিতে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীতে নিয়োগ করা হয়। বার্ষিক মোট নিয়োগের ২৫ শতাংশকে স্থায়ী কমিশনের অধীনে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়।

কেন্দ্রের পদক্ষেপ নিয়ে সারা দেশেই প্রতিবাদ হয়। সেনাবাহিনীর পদপ্রার্থীরা বলেন, চার বছর পর যাঁরা চাকরি ছেড়ে যাচ্ছেন, তাঁরা অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়ছেন। কংগ্রেস-সহ বিরোধীরা পুরনো স্কিম ফিরিয়ে আনার দাবিতে অনড়। অন্যদিকে বিজেপির অভ্যন্তরীণ আলোচনায় উঠে এসেছে, লোকসভা নির্বাচনে গেরুয়া শিবির এমন কয়েকটি অঞ্চলে বড় ধাক্কা খেয়েছে, যেখানে বেশি সংখ্যক প্রতিরক্ষা কর্মী রয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+