দুর্ঘটনায় তৎপরতা রেলমন্ত্রকের! সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন গোয়েল, তদারকিতে প্রতিমন্ত্রী

ভয়াবহ ট্রেন দুর্ঘটনা।আর সেই দুর্ঘটনার জেরে বিদেশে যাবতীয় কাজ ফেলে দেশে ফিরে আসছেন রেলমন্ত্রী পীযূষ গোয়াল। মৃতদেরপরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। আহতদের দ্রুত আরোগ্যের কামনাও করেছেন রেলমন্ত্রী

ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। আর সেই দুর্ঘটনার জেরে বিদেশে যাবতীয় কাজ ফেলে দেশে ফিরে আসছেন রেলমন্ত্রী পীযূষ গোয়াল। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। আহতদের দ্রুত আরোগ্যের কামনাও করেছেন রেলমন্ত্রী। এদিকে দুর্ঘটনার খবর পাওয়ার পরেই দ্রুত অমৃতসরে পৌঁছে যান রেল প্রতিমন্ত্রী মনোজ সিনহা।

অমৃতসরের ঘটনা দুর্ভাগ্যজনক, বললেন রেলমন্ত্রী

অমৃতসরের ঘটনা দুর্ভাগ্যজনক। দুর্ঘটনায় মৃতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন রেলমন্ত্রী পীযূষ গোয়াল।

রেলমন্ত্রীর বিদেশ সফর কাটছাঁট

দুর্ঘটনার খবর পাওয়ার পরেই বিদেশ সফর কাটছাঁট করার কথা জানিয়েছেন রেলমন্ত্রী। আমেরিকা সফরে রয়েছেন রেলমন্ত্রী।

দ্রুত ঘটনাস্থলে রেলপ্রতিমন্ত্রী

দুর্ঘটনার খবর পাওয়ার পরেই দ্রুত অমৃতসরে পৌঁছে যান রেল প্রতিমন্ত্রী মনোজ সিনহা। দুর্ঘটনাস্থলে যাওয়া ছাড়াও হাসপাতালে চিকিৎসার তদারকিও করেন।

পঞ্জাব সরকারের সঙ্গে যোগাযোগ রেখেই কাজ

অমৃতসরের জোড়া ফটকে দুর্ঘটনায় আহতদের পর্যাপ্ত চিকিৎসার ব্যাপারে পঞ্জাব সরকারের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছে রেল। এমনটাই জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী মনোজ সিংহা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+