মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

মহারাষ্ট্রের সরকার গঠন নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করলেন এক বিজেপি সদস্য।

মহারাষ্ট্রের সরকার গঠন নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করলেন এক বিজেপি সদস্য। আবেদনে তাঁর দাবি, মহারাষ্ট্রের মানুষ বিজেপি-শিবসেনাকে সরকার গড়তে দেখতে চেয়ে ভোট দিয়েছে। এই অবস্থায় ভোট পরবর্তী সময়ে শিবসেনা-কংগ্রেস-এনসিপি জোট বেঁধে সরকার গড়লে তা মানুষের রায়ের বিরুদ্ধাচারণ করা হবে। ফলে এই সরকারকে অবৈধ ঘোষণা করা হোক। কারণ বিজেপি-শিবসেনা জোটই সরকার গড়ার অধিকার পেয়েছিল। এটাকে বদলানো যায় না।

মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

মহারাষ্ট্রে বিজেপি সরকার গড়তে পারবে না বলে জানানোর পর রাজ্যপাল ভগত সিং কোশিয়ারী প্রথমে শিবসেনা ও পরে এনসিপিকে সরকার গড়ার আহ্বান জানান। এবং শেষ অবধি রাষ্ট্রপতি শাসন জারি করে দেন।

এই অবস্থায় কোনওমতেই শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোটকে সরকার গড়তে না দেওয়ার আর্জি জানানো হয়েছে শীর্ষ আদালতে।

মহারাষ্ট্রে ভোটের ফলাফল বেরোনোর পর বিজেপি সবচেয়ে বেশি ১০৫টি আসন পেয়েছে। শিবসেনা ৫৬, এনসিপি ৫৪ ও কংগ্রেস ৪৪টি আসন পেয়েছে। এখন এই অবস্থায় তিন দল একজোট না হলে সরকার গড়া সম্ভব নয়। আর সর্বোচ্চ আদালতে তারই বিরোধিতা করে আবেদন জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+