উর্দুতে প্রধানমন্ত্রীকে লেখা চিঠি নিয়ে পাকিস্তান থেকে উড়ে আসা পায়রা আটক
গুরুদাসপুর, ৩ অক্টোবর : সীমান্ত পার করে পাকিস্তান থেকে আসা একটি পায়রাকে আটক করা হল। পায়রাটির গলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদাকে উদ্দেশ্য করে উর্দুতে কিছু লেখা ছিল। সেটিকে দেখতে পান বামিয়ালের সিমবল পোস্টের সেনা জওয়ানরা।
এই ঘটনার আগে পাঞ্জাব সীমান্তের বালিয়ালে একই জায়গা থেকে রবিবার দুটি বেলুন উদ্ধার করেন জওয়ানরা। তারপরই এবার পায়রাকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, উর্দুতে ওই চিঠিতে লেখা রয়েছে প্রচ্ছন্ন হুমকির বার্তা। চিঠির বয়ান হল, "মোদীজি, ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধের সময়ে আমরা যেমন ছিলাম, এখনও তেমন রয়েছি ভাবলে ভুল করবেন। এখন দেশের প্রতিটি সন্তান ভারতের বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত।"
ছাই রঙের এই পায়রাটিকে বিএসএফের পোস্টের কাছেই পাওয়া যায় বলে পাঠানকোটের নারোট জয়মাল সিং পুলিশ স্টেশনের আধিকারিক রমেশ কুমার জানিয়েছেন।
তিনি আরও জানান, পায়রাটিকে পাকড়াও করার সময়েই গলায় এই চিঠিটি পাওয়া গিয়েছে। গোটা ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি। এর আগে রবিবার দুটি বেলুন উদ্ধার হয়। সেগুলিতেও উর্দুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে স্পষ্ট হুমকি ভরা বার্তা ছিল।
সেগুলি উদ্ধার হয় পাঞ্জাবেরই গুরুদাসপুরে দিনানগরের ঘেসাল গ্রামে। এই দিনানগরেই গতবছর সেনার উপরে জঙ্গি হানা চালিয়েছিল জঙ্গিরা।
উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর একটি সাদা পায়রা সীমান্ত পেরিয়ে আসে। তার গলাতেও উর্দুতে লেখা বার্তা ছিল। সেটিকে পাঞ্জাবের হোশিয়ারপুর জেলা থেকে পাকড়াও করা হয়। এবার তো আর একটি পায়রাকে আটকই করল সেনা।
-
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের












Click it and Unblock the Notifications