রাজস্থানে শপথে বিরল ছবি! পিসির উষ্ণ অভ্যর্থনা ভাইপোকে

ঘটনাস্থল রাজস্থানের জয়পুরের অ্যালবার্ট হল। মুখোমুখি বিদায়ী মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেত্রী বসু্ধরা রাজে এবং ভাইপো তথা কংগ্রেস সাংসদ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। বসুন্ধরা উষ্ণ অভ্যর্থনা জানান জ্যোতিরাদিত

ঘটনাস্থল রাজস্থানের জয়পুরের অ্যালবার্ট হল। মুখোমুখি বিদায়ী মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেত্রী বসু্ধরা রাজে এবং ভাইপো তথা কংগ্রেস সাংসদ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। বসুন্ধরা উষ্ণ অভ্যর্থনা জানান জ্যোতিরাদিত্যকে। পরিবারে ভিন্ন রাজনৈতিক দল যে বাধা হয়ে দাঁড়ায় না, এই উষ্ণ অভর্থনা আরও একবার প্রমাণ করে দিল।

রাজস্থানে শপথে বিরল ছবি! পিসির উষ্ণ অভ্যর্থনা ভাইপোকে

রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের(৬৫) ভাই হলেন জ্যোতিরাদিত্যের বাবা মাধবরাও সিন্ধিয়া। ২০০১-এ বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল তাঁর। জয়পুরের বিখ্যাত অ্যালবার্ট হলে জ্যোতিরাদিত্যকে সস্নেহে জড়িয়ে ধরে থাকতে দেখা যায় বসুন্ধরা রাজেকে।

রাজস্থানে শপথে বিরল ছবি! পিসির উষ্ণ অভ্যর্থনা ভাইপোকে

এদিন বসুন্ধরার পরনে ছিল গেরুয়া শাড়ি অন্যদিকে জ্যোতিরাদিত্য পরেছিলেন সাদা কুর্তা। ওপরে নেভিব্লু জ্যাকেট। টুইট করে বসুন্ধরা শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং উপ মুখ্যমন্ত্রী সচিন পাইলটকে।

বসুন্ধরা রাজের মা বিজয়ারাজে বিজেপি-র প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম। বসুন্ধরা রাজের ছেলে দুষ্মন্তও আইনসভায় বিজেপির সদস্য।

মাধবরাও সিন্ধিয়া ছিলেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা। তাঁর ছেলে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর অন্যতম পরামর্শদাতাও বটে। মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রিত্বের দৌঁড়ে তিনি পিছনে পড়ে যান বছর ৪৭-এর জ্যোতিরাদিত্য। ৭২ বছরের কমলনাথের জন্য পিছিয়ে আসেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+