সাংবাদিক সুজাত বুখারি হত্যাকাণ্ডে প্রকাশ্যে সন্দেহভাজনের ছবি,সন্দেহে কোন জঙ্গি গোষ্ঠী

সাংবাদিক সুজাত বুখারি হত্যাকাণ্ডে প্রকাশ্যে সন্দেহভাজনের ছবি,সন্দেহে কোন জঙ্গি গোষ্ঠী

শ্রীনগরে সাংবাদিক সুজাত বুখারির মৃত্যু ঘিরে ক্রমেই স্পষ্ট হচ্ছে ঘটনাক্রম। এই হত্যাকাণ্ডে তদন্ত যত এগোচ্ছে ততই দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাচ্ছে আততায়ীদের পরিচিতি। সিসিটিভি ফুটে ইতিমধ্যেই ধরা পড়েছে আততায়ীদের ছবি। এর আগে ৩ আততায়ীর ছবি প্রকাশিত হয়। এবার চতুর্থ আততায়ীর ছবিও প্রকাশ করল কাশ্মীর পুলিশ।

সাংবাদিক সুজাত বুখারি হত্যাকাণ্ডে প্রকাশ্যে সন্দেহভাজনের ছবি,সন্দেহে কোন জঙ্গি গোষ্ঠী

এখনও পর্যন্ত এই হত্য়াকাণ্ডে তদন্ত প্রকৃতি যেদিকে গড়িয়েছে তাতে সন্দেহের তালিকায় উঠে আসছে লস্কর ও হিজাবুল জঙ্গিদের নাম। প্রাথমিকভাবে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল ৩ আততায়ীর ছবি। এবার উঠে এল চতুর্থ আততায়ীর ছবিও। এদিকে, জানা যাচ্ছে বেশ কয়েকদিন ধরেই সুজাত বুখারির কাছে হত্যার হুমকি দিয়ে ফোন আসতে থাকে। তবে 'রাইজিং কাশ্মীর' পত্রিকার নির্ভিক সম্পাদক সুজাত সেদিকে আমল দেননি। হুমকির কথা পুলিশকে জাননি বলেও উঠে আসছে খবরে। তবে পুলিশ এই মুহূর্তে চতুর্থ সন্দেহভাজনের তল্লাশি করছে।

জঙ্গি বা বিচ্ছিন্নতাবাদীরাই এই হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। শুধু এই প্রথমবার নয়। এর আগেও সুজাত বুখারিকে নিশানায় রেখে আক্রমণ শানিয়েছে জঙ্গিরা। ২০০৬ সালে এই সাহসী সাংবাদিককে অপহরণ করে আততায়ীরা। যদিও সেই অবহরণের ছক বানচাল করে নিজেই অপহরণকারীদের হাত থেকে বেরিয়ে আসেন সুজাত। তাঁর মত নির্ভীক সাংবাদিকের মৃত্যুতে শোকস্তবব্ধ গোটা উপত্যকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+