রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনা মহিলার ফোনেও চলছিল নজরদারি! ফাঁস চাঞ্চল্যকর তথ্য

রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনা মহিলার ফোনেও চলছিল নজরদারি! ফাঁস চাঞ্চল্যকর তথ্য

পেগাসাস বিতর্কে উঠে এল সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি তথা রাজ্যসভার সাংসদ রঞ্জন গগৈয়ের নাম। ২০১৯-এ তাঁর বিরুদ্ধে উঠেছিল যৌন হেনস্থার অভিযোগ। আর সেই অভিযোগকারিণী ও তাঁর পরিবারের বেশ কয়েকজনের ফোন নম্বরেও নাকি আড়িপাতার চেষ্টা হয়েছিল পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে।

রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনা মহিলার ফোনেও চলছিল নজরদারি! ফাঁস চাঞ্চল্যকর তথ্য

কে এ ভাবে ওই অভিযোগকারিণীর ফোনে আড়ি পেতেছিল, তা এখনও স্পষ্ট নয়। তবে, রিপোর্ট বলছে কোনও এক ভারতীয় এজেন্সি এই কাজ করেছিল, যারা আদতে ওই সংস্থার গ্রাহক। যদিও ইজরায়েলের যে সংস্থা এই স্পাইওয়্যার বানায়, সেই এনএসও-র দাবি কোনও এজেন্সি এই সফটওয়্যার কিনতে পারে না, শুধুমাত্র কোনও দেশের সরকারই তা কিনতে পারে।

কোন কোন দেশের সরকার এই প্রোডাক্ট কিনেছে, তারও কোনও স্পষ্ট জবাব নেই সংস্থার কাছে। ২০১৮-তে গুরুতর যৌন নিগ্রহের গুরুতর অভিযোগ ওঠে রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে। যার জেরে চাকরি খোয়ান অভিযোগকারিণী। পরে তিনি সুপ্রিম কোর্টের ২২ জন বিচারপতির কাছে হলফনামা দেন ও তারে নিগ্রহের ব্যাপারে বিস্তারিত জানান।

ফরবিডেন স্টোরিজ় নামে ফ্রান্সের যে সংস্থা এই অভিযোগের বিষয়টি সামনে এনেছে, তাদের দাবি হলফনামা পেশ করার পরই পেগাসাসের টার্গেট হয়ে ওঠে মহিলার ফোন নম্বর। একটি নয়, মহিলা ও তাঁর পরিবারের মোট ১১ নম্বরে আড়ি পাতা হয়েছিল। যার মধ্যে ৩টি নম্বর ছিল ওই মহিলার নিজের। এ ছাড়াও তাঁর স্বামীর ৫টি ফোন নম্বর, মহিলার দুই দেওরের তিনটি নম্বরেও আড়িপাতা হয়েছিল।

'দ্য ওয়্যার'-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, একসঙ্গে একই ঘটনায় জড়িত এতজনের ফোনে আড়িপাতার ঘটনা ভারতে এটাইই সম্ভবত একমাত্র। অনুমান করা হচ্ছে ওই মহিলা তাঁর আইনজীবীদের সঙ্গে কী কথা বলেছিল, সেটাও জানতে পেরেছিল সংশ্লিষ্ট সংস্থা।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বিরুদ্ধে আনা হয়েছে বলেই যে তাঁর ফোনে আড়িপাতা হয়েছিল, সেটাই অনুমান বিভিন্ন মহলের। অভিযোগ জানানোর সময় দিল্লি পুলিশে কাজ করতেন মহিলার ভাই। তাঁদেরকেও কয়েক সপ্তাহের মধ্যেই সাসপেন্ড করা হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+