২০১৯ দুর্গাপুজোর মরশুমে অগ্নিমূল্য জ্বালানির দাম! কলকাতার পেট্রোলের দামে ছ্যাঁকা

আর মাত্র ১১ দিনের অপেক্ষা। তারপরই উৎসবের ঢাকে কাঠি পড়তে শুরু করবে। তবে এরই মধ্যে বাজারদর ক্রমেই মধ্যবিত্তের নাভিশ্বাস তুলে ছাড়ছে !

আর মাত্র ১১ দিনের অপেক্ষা। তারপরই উৎসবের ঢাকে কাঠি পড়তে শুরু করবে। তবে এরই মধ্যে বাজারদর ক্রমেই মধ্যবিত্তের নাভিশ্বাস তুলে ছাড়ছে ! পেঁয়াজের দাম একদিকে যেমন বাড়তে শুরু করেছে, তেমনই সৌদি আরবের তৈলভাণ্ডারে ড্রোন হামলার পর থেকে ক্রমেই বাড়ছে বিশ্বজোড়া তেলের দাম। আর সেই রেশ ধরে এদিনও দেশে ক্রমেই উর্ধ্বগতিতে রয়েছে সোনালী জ্বালানী পেট্রোলের দাম।

দিল্লিতে পেট্রোলের দাম

দিল্লিতে পেট্রোলের দাম

ক্রমাগত উর্ধ্বগতিতে এগিয়ে যাচ্ছে পেট্রোলের মূল্য। দিল্লিতে ৭৩.৬২ টাকা প্রতি লিটার দাম চড়েছে পেট্রোলের। গত ৬ দিনে ১৫ শতাংশ বেড়েছে ভারতে পেট্রোলের দাম। অন্যদিকে, গোটা বিশ্বের নিরিখে ১৯ শতাংশ দাম বেড়েছে অপরিশোধিত তেলের। এমন পরিস্থিতিতে রীতিমতো চিন্তায় বিষয় হয়ে দাঁড়াচ্ছে তেলের দাম।

কলকাতায় তেলের দাম কত?

কলকাতায় তেলের দাম কত?

এদিন কলকাতায় তেলের দাম ২৮ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৭৬.৬০ টাকা। যা নিঃসন্দেহে পুজোর মরশুমে খানিকটা নাভিশ্বাস তুলতে চলেছে বাঙালির। অন্যদিকে, চেন্নাইতেও পেট্রোলের দাম আজ ৩১ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৭৬.৮৩ টাকা প্রতি লিটারে।

 ভারতে পেট্রোল সরবরাহে সৌদি

ভারতে পেট্রোল সরবরাহে সৌদি

প্রসঙ্গত, ভারতে তেল সরবরাহ হয়ে থাকে সৌদি আরব থেকে। আর সেদেশেই তৈলভাণ্ডারে জঙ্গিদের ড্রোন হামলা রীতিমতো চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে বিশ্ববাজারে। তবে , ভারতে তেল সরবরাহের ক্ষেত্রে তা সমস্যা তৈরি করবে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+