১৫ অক্টোবরের পর থেকে কমতে পারে পেট্রোল-ডিজেলের দাম

আসলে আন্তর্জাতির অশোধিত তেলে দাম কমে ব্যারেল প্রতি ৮৮ মার্কিন ডলার হয়েছে। সেই কারণে ভারতে তেল কোম্পানিগুলি দাম কমানোর বিষয়ে সম্মতি জানিয়েছে। অতিমধ্যে দেশজুড়ে বিভিন্ন জায়গায় পেট্রোলের দাম কমতে শুরুও করে দিয়েছে। যদিও ডিজেলের দাম নিয়ে এখনও কোনও সিদ্ধান্তে আসা যায়নি।
গত ১৬ সেপ্টেম্ব রাজ্য অধিকৃত তেল সংস্থাগুলি জানিয়ে দেয় তাদের খরচ বৃদ্ধি হলেও দাম তারা বাড়াচ্ছে না। তবে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম হ্রাস পাওয়ায় তারাও দাম কমাবেন বল জানিয়ে দিয়েছেন।
অতএব আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম হ্রাস পাওয়ার ফলেও এই মূল্যবৃদ্ধির বাজারে দীপাবলীর আগেই পেট্রোল-ডিজেলের দাম কমার খবরে খুশী আম জনতা।












Click it and Unblock the Notifications