দুর্গাপুজোর মাসের শুরুতেই রেকর্ড বৃদ্ধি পেট্রোল-ডিজেলের দামে, জ্বালানির ছ্যাঁকা মধ্যবিত্তের পকেটে

দুর্গাপুজো থেকে শুরু করে লক্ষ্মীপুজো পর্যন্ত পর পর পার্বণ রয়েছে অক্টোবরে। কার্যত অক্টোবর মাস থেকে উৎসবের মরশুম শুরু হয়ে যায়। আর এই মাসের শুরুতেই বেড়ে গেল পেট্রোল ও ডিজেলের দাম। এদিন রেকর্ড হারে বেড়ে গিয়েছে জ্বালানির দাম। কার্যত উৎসবের মরশুমে যেখানে সাধরাণ মানুষের খরচের পরিমাণ এমনতিই বাড়তে থাকে,সেই মাসে ফের জ্বালানির মূল্যবৃদ্ধির জেরে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। পেট্রোলের দাম লিটার প্রতি বেড়েছে ২৫ পয়সা ও ডিজেল বেড়ে গেল লিটার প্রতি ৩০ পয়সা হারে।

 রেকর্ড বৃদ্ধি দামে

রেকর্ড বৃদ্ধি দামে

উল্লেখ্য, গত কয়েক মাসে কার্যত হু হু করে দাম বেড়েছে জ্বালানির। দেখা যাচ্ছে, ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের পর থেকেই এভাবে দাম বেড়েছে পেট্রোল ও ডিজেলের। উল্লেখ্য়, আন্তর্জাতিক বাজারের সাপেক্ষে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ার ঘটনা চলতে থাকে। তবে গত ৩ সপ্তাহের মধ্যে ডিজেলের ক্ষেত্রে এটি ষষ্ঠবার দাম বৃদ্ধি ও পেট্রোলের ক্ষেত্রে এটি তৃতীয়বার দাম বৃদ্ধি।

 তিন বছরে সবচেয়ে দামী জ্বালানি

তিন বছরে সবচেয়ে দামী জ্বালানি

উল্লেখ্য, গত তিন বছরে বিশ্ব বাজারে এদিন সবচেয়ে বেশি দামী হয়েছে জ্বালানি। সেপ্টেম্বরে জ্বালানির দাম দেশের কয়েকটি শহরে কিছুটা কমতির দিকে গেলেও, তা অক্টোবরের শুরু থেকেই রেকর্ডে। চেন্নাইতে সেপ্টেম্বরে জ্বালানির জাম ৩ টাকার আশপাশে প্রতি লিটারে কমতির দিকে ছিল বলে জানা যায়।

কলকাতায় জ্বালানির দাম

কলকাতায় জ্বালানির দাম

এদিকে, সারা দেশের সঙ্গে কলকাতাতেও বেড়েছে জ্বালানির দাম। পেট্রোলের দাম শহরে প্রতি লিটারে ১০২.৪৭ টাকা,ডিজেলের ক্ষেত্রে কলকাতায় দাম প্রতি লিটারে ৯৩.২৭ টাকা।ফলে বোঝাই যাচ্ছে যে পেট্রোলে শহরে লিটার প্রতি ৩০ পয়সা বেড়েছে, আর ডিজেলর ক্ষেত্রেও দামের গতি একই। বেঙ্গালুরুতে দাম প্রতি লিটারে ১০৫.৪৪ টাকা। ডিজেলের দাম বাগিচা শহরে লিটার প্রতি ৯৫.৭০ টাকা হয়েছে। বেঙ্গালুুরুতে ডিজেলের দাম লিটার প্রতি ২৭ পয়সা বাড়লেও, পেট্রোলের দাম বেড়েছে ৩০ পয়সা হারে। মুম্বইতে পেট্রোলের দাম লিটারে ১০৭.৯৫ টাকা, গতকালের থেকে ২৪ প.সা বেড়েছে। দিল্লিতে পেচ্রোল ১০১.৮৯ টাকা বেড়েছে। যা গতকালের থেকে ২৫ পয়সা বেড়েছে। চেন্নাইতে লিটার প্রতি পেট্রোলের দাম ৯৯.৫৮ টাকা। লিটারে বেড়েছে ২২ পয়সা।

ডিজেলের দাম বিভিন্ন শহরে

ডিজেলের দাম বিভিন্ন শহরে

উল্লেখ্য, ডিজেলের দাম দেশের বিভিন্ন শহরে চড়া হারে বেড়েছে। মায়ানগরী মুম্বইতে ডিজেলের দাম লিটার প্রতি ৯৭.৮৪ টাকা হয়েছে। গতকালের তুলনায় বেড়েছে ৩২ পয়সা। দিল্লিতে ডিজেলের দাম হয়েছে ৯০.১৭ টাকা। চেন্নাইতে ডিজেলের দাম ৯৪.৭৪ লিটার। উল্লেখ্য, উৎসবের মরশুমে শুধু যে তেলের দামই বেড়েছে তা নয়, এলপিজির দামও এদিন বেড়েছে হু হু করে। ফলে সব দিক থেকেই উৎসবের মাসে কার্যত বিধ্বস্ত মধ্যবিত্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+