সপ্তম পর্যায়ের বৈঠকের মাঝেও সেনা প্রত্যাহার নিয়ে উদাসীন চিন, প্যাংগংয়ে বাড়ছে লালফৌজের গতিবিধি

সপ্তম পর্যায়ের বৈঠকের মাঝেও সেনা প্রত্যাহার নিয়ে উদাসীন চিন, প্যাংগংয়ে বাড়ছে লালফৌজের গতিবিধি

একাধিক বৈঠকের পরেও কিছুতেই জট কাটছে ভারত-চিন সীমান্ত সমস্যার। এদিকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা প্রত্যাহার ও স্থিতাবস্থা ফেরানোর লক্ষ্যে ছয়’বার ভারত-চিন সেনা কম্যান্ড পর্যায়ের বৈঠক হয়েছে। এমতাবস্থায় সোমবার ফের সপ্তম পর্যায়ের একটি সামরিক বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে ভারত ও চিনের মধ্যে। কিন্তু তারমঝেও প্যাংগং লেক সহ লাদাখের বিস্তৃর্ণ এলাকায় কিছুতেই কমছে না লালফৌজের চোখরাঙানি।

প্যাংগংয়ে বাড়ছে লালফৌজের গতিবিধি

প্যাংগংয়ে বাড়ছে লালফৌজের গতিবিধি

সীমান্ত এলাকায় চিনের গতিবিধি দেখে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহলের ধারণা এখনই সম্পূর্ণ রূপে সেনা প্রত্যাহারের দিকে হাঁটতে চাইছে না চিন। এমতাবস্থায় ভারতের উপর নতুন করে চাপ বাড়াতে প্যাংগং লেকের কাছে চিনের তরফে নতুন করে সেনা মোতায়েন থেকে পিপলস লিবারেশন আর্মির বেশ কিছু স্কোয়াডের অবস্থানও পরিবর্তন হচ্ছে বলে খবর।

 লালফৌজের মনোবল বাড়াতে ফিঙ্গার ৪-এ অবস্থান পরিবর্তন পিএলএ-র

লালফৌজের মনোবল বাড়াতে ফিঙ্গার ৪-এ অবস্থান পরিবর্তন পিএলএ-র

সেনা সূত্রে খবর, লাদখের শীতকালীন কঠিন অবস্থার কথা মাথায় রেখে লালফৌজের মনোবল বাড়াতে ফিঙ্গার ৪-এ অবস্থান পরিবর্তন করছে পিএলএ। এরজন্য প্যাংগং লেকের উত্তর দিক থেকে অতিরিক্ত একটি স্কোয়াডেরও স্থান পরিবর্তন করা হয়েছে। সেনা সংখ্যায় যাতে কোনোরকম কমিত দেখা না যায় তাই নতুন কিছু সেনাদলও মোতায়েন হয়েছে বলে খবর।

কঠিন ঠাণ্ডার মাঝেই ১৮ হাজার ফুট উচ্চতায় চলছে নজরদারি

কঠিন ঠাণ্ডার মাঝেই ১৮ হাজার ফুট উচ্চতায় চলছে নজরদারি

সূত্রের খবর, ফিঙ্গার ৪ এলাকায় প্রায় ১৮ হাজার ফুট উচ্চতায় জারি রয়েছে সেনা নজরদারি। নজরদারি চালাচ্ছে ভারত-চিন দুই দেশই। কিন্তু অক্টোবরের শুরু থেকেই এই সমস্ত পার্বত্য এলাকার অবস্থা আরও খারাপ হতে শুরু করেছে। রয়েছে তুষাঢ়পাতের আশঙ্কাও। অক্টোবরের পর থেকেই প্যাংগং লেক সংলগ্ন পাহাড়ি এলাকায় তাপমাত্রা ২০ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়।

২০০ সেনার রদবদল পিপলস লিবারেশন আর্মির

২০০ সেনার রদবদল পিপলস লিবারেশন আর্মির

এমতাবস্থায় প্যাংগং লেক থেকে ২০০ সেনার সরিয়ে ফিঙ্গার ৪-ল এ ফ্রন্ট লাইনে রাখা হচ্ছে। এমনকী এখনও পর্যন্ত ফিঙ্গার ৪-এ দায়িত্বে থাকা সেনাদলেও বেশ কিছু বড়সড় রদবদল হয়েছে বলে খবর। পিপিলস লিবেরশন আর্মির এই সম্পূর্ণ গতিবিধি দেখেই ভারতীয় সেনা-আধিকারিকদের ধারণা এখনই লাদাখ থেক সম্পূর্ণ ভাবে সেনা প্রত্যাহারের কথা ভাবছে না বেজিং।

সপ্তম পর্যায়ের সামরিক বৈঠকে আদৌও কী গলবে বরফ ?

সপ্তম পর্যায়ের সামরিক বৈঠকে আদৌও কী গলবে বরফ ?

অন্যদিকে শীতের আবহেই দুর্গম বন্ধুর পার্বত্য পথে চিনা আগ্রাসন ঠেকাতে তিব্বতি সেনাদের নিয়ে তৈরি মাউন্টেন ফোর্স ওরফে স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সকেও তৈরি রাখছে ভারতও। সূত্রের খবর, ইতিমধ্যেই ফিঙ্গার ৪ এলাকায় ৫৮০০ মিটার উচ্চতায় উঠে পড়েছে ভারতীয় সেনা। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার প্রায় ১৫৯৭ কিমি এলাকা জুড়ে চলছে কড়া নজরদারি চুমার ডেমচক এলাকায় টি-৯০ ও টি-৭২ ট্যাঙ্ক নিয়ে মহড়া চালাচ্ছে ভারতীয় সেনা সেনা সূত্রে খবর, এই মুহূর্তে ভারত-চিন উভয় পক্ষই লাদাখের সীমান্তবর্তী এলাকায় প্রায় ৫০ হাজারেরও বেশি সেনা-জওয়ান মোতায়েন করেছে। এমতাবস্থায় প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) ওপারে লাদাখের চুশুল সেক্টরে সোমাবারের দু-দেশের সেনাবাহিনীর মধ্যে সপ্তম সামরিক পর্যায়ের বৈঠকে নতুন করে বরফ গলার ইঙ্গিত পাওয়া যায় কিনা এখন সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+