Patna Howrah Vande Bharat Express: হাওড়া থেকে কখন ছাড়বে নয়া এই বন্দে ভারত? রইল খুঁটিনাটি তথ্য

Patna Howrah Vande Bharat Express: আরও একটি বন্দেভারত পাচ্ছে বাংলা! যেটি কিনা হাওড়া থেকে পাটনা ভায়া jasidih এর মধ্যে চলবে। সবকিছু ঠিক থাকলে চলতি মাস অর্থাৎ অগাস্টেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়া এই রুটে বন্দেভারতের উদ্বোধন করবেন।

আর তার আগে হাওড়া থেকে পাটনা ভায়া jasidih রুটে সম্ভাব্য সময় জানাল রেল। ইতিমধ্যে হাওড়া পুরী, হাওড়া নিউ জলপাইগুড়ি এবং নিউ জলপাইগুড়ি এবং গুয়াহাটি রুটে বন্দেভারত পেয়েছে বাংলা। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে আরও একটি সেমি বুলেট।

হাওড়া থেকে কখন ছাড়বে নয়া এই বন্দে ভারত?

Vande Bharat Express: কোন সময়ে চলবে বন্দেভারত?

রেলমন্ত্রকের তরফে ইতিমধ্যে হাওড়া থেকে পাটনা ভায়া jasidih রুটে বন্দেভারত চালানোর ক্ষেত্রে সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে। আর এরপরেই সম্ভাব্য টাইম জানানো হয়েছে রেলের তরফে। এমনটাই 'প্রভাত খবরে' প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। প্রকাশিত খবর অনুযায়ী, বন্দেভারত পাটনা থেকে সকাল ৮ টার সময় ছাড়বে। আর তা দুপুর আড়াইটের সময় হাওড়ায় এসে পৌঁছবে। পাটনা থেকে হাওড়া যাওয়ার পথে jasidih স্টেশনে বন্দেভারত পৌঁছবে সকাল ১১ টার সময়।

Vande Bharat Express: হাওড়া থেকে কখন ছাড়বে এই ট্রেন

যা জানাচ্ছে ওইদিন হাওড়া স্টেশন থেকে দুপুর ৩ টে বেজে ৫৫ মিনিট পাটনার উদ্দেশ্যে রওনা দেবে ভারতের প্রথম সেমি বুলেট ট্রেনটি। সন্ধ্যা সাড়ে ৭ টা নাগাদ jasidih স্টেশনে বন্দেভারত পৌঁছবে। তবে রাত সাড়ে ১০ টা'র সময় পাটনা স্টেশনে পৌঁছবে ট্রেনটি।

হাওড়া থেকে jasidih স্টেশনে বন্দেভারত পৌঁছতে সময় লাগবে সাড়ে তিন ঘন্টা। তবে jasidih স্টেশন থেকে পাটনা পৌঁছতে তিন ঘন্টা সময় লাগবে। সব মিলিয়ে হাওড়া থেকে পাটনা পৌঁছতে মোট সাড়ে ৬ ঘন্টা সময় লাগবে। এখনও পর্যন্ত যা খবর তাতে সপ্তাহে ছয়দিন চলবে বন্দেভারত।

Vande Bharat Express: সাংসদের অনুরোধ রেখেছেন রেলমন্ত্রী

গোড্ডার সাংসদ নিশিকান্ত দুবে জানিয়েছেন, হাওড়া-পাটনা রুটে বন্দেভারত চালু হলে বহু মানুষ উপকৃত হবেন। বিশেষ করে সাঁওতাল এলাকাগুলির মানুষ সুবিধা পাবেন বলে দাবি সাংসদের। তাঁর কথায়, চলতি মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়া বন্দেভারতের উদ্বোধন করবেন। jasidih স্টেশনে ট্রেনটিকে বড় ভাবে স্বাগত জানানো হবে।

নিশিকান্ত দুবে জানিয়েছেন, এই বিষয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে অনুরোধ জানিয়েছিলাম। তিনি কথা রেখেছেন। এজন্যে তাঁকে ধন্যবাদও জানিয়েছেন বিজেপি সাংসদ। অন্যদিকে খুব শীঘ্রই বারাণসী থেকে হাওড়া রুটেও বন্দেভারত চলবে বলে জানিয়েছেন ওই সাংসদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+