পাঠানকোট হামলা : সব প্রমাণ লোপাট করতে ব্যস্ত পাকিস্তান

নয়াদিল্লি, ৩ মে : পাঞ্জাবের পাঠানকোটে হামলার পরে কয়েকটি মাস কেটে গিয়েছে। এর মাঝেই পাকিস্তানের তদন্তকারী দল ভারতে এসে তদন্তের নামে ঘুরেও গিয়েছে। তবে ভারত তদন্ত করতে পাকিস্তানে যেতে চাইলে সেদেশের সরকার গড়িমসি করছে। ['পাঠানকোট জঙ্গি হামলা ভারতেরই কীর্তি']

ইন্টেলিজেন্স ব্যুরো সূত্রে জানা গিয়েছে, এই জঙ্গি হামলার সঙ্গে জড়িতদের ধরে ধরে অন্যত্র সরিয়ে দিচ্ছে পাকিস্তান। মূলত তাদের আফগানিস্তানে সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। এছাড়া যা প্রমাণ রয়েছে, সবই নষ্ট করে ফেলা হচ্ছে। [পাঠানকোট হামলা : যাবতীয় প্রমাণ সত্ত্বেও এফআইআরে নাম নেই মাসুদ আজহারের!]

পাঠানকোট হামলা : সব প্রমাণ লোপাট করতে ব্যস্ত পাকিস্তান

গোয়েন্দারা জানাচ্ছেন, পাকিস্তানের তদন্তকারী দল ভারত ঘুরে যাওয়ার পরই এনআইএ যাতে পাকিস্তানে তদন্তে যেতে পারে সেজন্য সেদেশের সরকারকে বলা হয়েছিল। যদিও এখনও তার উত্তর আসেনি। খবর রয়েছে, আইএসআইয়ের মদতে পাকিস্তান সরকার প্রমাণ লোপাটের খেলায় ব্যস্ত। [পাঠানকোটের অপহৃত এসপি মহিলা সহকর্মীকে যৌন হেনস্থায় অভিযুক্ত!]

গোয়েন্দারা আশঙ্কা করছেন, পাকিস্তানের যে সমস্ত জায়গায় বসে জঈশ-ই-মহম্মদ জঙ্গিরা পাঠানকোট হামলাকে পরিচালনা করেছে সেই জায়গাগুলিকে ইতিমধ্যে নষ্ট করে ফেলা হচ্ছে। এরপরে এনআইএ গিয়েও কোনও প্রমাণ আদৌও পাবে বলে মনে হয় না। [পাঠানকোট হামলা : এই প্রমাণগুলি বলছে হামলাকারীরা পাকিস্তানিই]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+