পেগাসাস নিয়ে শশী থারুরের সংসদীয় কমিটির কড়া প্রশ্নের মুখে মোদী সরকার
পেগাসাস নিয়ে শশী থারুরের সংসদীয় কমিটির কড়া প্রশ্নের মুখে মোদী সরকার
পেগাসাস কাঁটায় বিদ্ধ মোদী সরকার। অভিযোগ, এই ইজরায়েলি স্পাইওয়্যারের মাধ্যমেই দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের ফোনে আড়ি পাতছে সরকার। আজ শহিদ দিবসের মঞ্চ থেকেও এই ইস্যুতে বিজেপিকে আক্রমণ করেছেন মমতা। তবে, শুধুমাত্র কালীঘাট নয়, এবার পার্লামেন্টেও এই ইস্যুতে প্রশ্নবান সহ্য করতে হবে সরকারকে৷ আগামী ২৮ জুলাই কংগ্রেস নেতা শশী থারুরের নেতৃত্বে ৩২ জনের সংসদীয় কমিটি নাগরিকদের তথ্য সুরক্ষা নিয়ে প্রশ্ন করবে কেন্দ্র সরকারকে।

একাধিক নেতার ফোনে আড়ি পাতার অভিযোগ!
সংবাদমাধ্যমের সূত্রে খবর, দেশের বহু বিরোধী নেতা এবং সাংবাদিকদের ফোনে আড়ি পাতা হচ্ছে এই পেগাসাস অ্যাপের মাধ্যমে। সেই তালিকায় রয়েছে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো হেভিওয়েট নেতাদের নাম৷ স্বাভাবিকভাবেই এই অভিযোগ অস্বীকার করেছে কেন্দ্র সরকার এবং পেগাসাস প্রস্তুতকারী ইজরায়েলি এনএসও সংস্থা।
২৮ জুলাই সংসদীয় কমিটির বৈঠক!
মোদী সরকার অভিযোগ অস্বীকার করলেও যে দায় এড়াতে দিচ্ছে না বিরোধীরা৷ জানা গিয়েছে আগামী ২৮ জুলাই এই ইস্যুতেই সরকারের সঙ্গে বৈঠকে বসতে চলেছে শশী থারুরের নেতৃত্বে ৩২ জনের সংসদীয় কমিটি৷ বৈঠকের মূল বিষয়বস্তুই হল 'নাগরিকদের তথ্যের সুরক্ষা এবং গোপনীয়তা।'
বলে রাখা ভাল, এই সংসদীয় কমিটির অধিকাংশ সদস্যই বিজেপি নেতা। এই বিষয়টিতে চর্চার জন্য তারা উচ্চ পর্যায়ের সরকারি আধিকারিকদের তলব করেছেন৷ মূলত বিদ্যুৎ বিভাগ, তথ্যপ্রযুক্তি মন্ত্রক এবং স্বরাষ্ট্রমন্ত্রকে কর্মরত আধিকারিকদের ডেকে পাঠানো হয়েছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications