ফের রাজস্থান সীমান্ত পেরিয়ে ঢোকার চেষ্টা পাকিস্তানি ড্রোনের, গুলি করে ফেরত পাঠাল বিএসএফ
কয়েকদিন আগে রাজস্থানে পাকিস্তানি ড্রোন সীমান্ত পেরিয়ে ঢোকার খবর এসেছিল। এদিনও ফের একই ঘটনা ঘটল বলে জানিয়েছে বিএসএফ।
কয়েকদিন আগে রাজস্থানে পাকিস্তানি ড্রোন সীমান্ত পেরিয়ে ঢোকার খবর এসেছিল। এদিনও ফের একই ঘটনা ঘটল বলে জানিয়েছে বিএসএফ। ভারতীয় সীমানা পেরোনোর চেষ্টা করা পাক ড্রোনকে চিহ্নিত করা হয়। ভারত টের পেয়ে গিয়েছে বুঝতে পেরেই তা সঙ্গে সঙ্গে ফেরত গিয়েছে।

এদিন ভোর পাঁচটা নাগাদ রাজস্থানের শ্রীগঙ্গানগরের হিন্দুমালকোট এলাকায় সীমান্তে ড্রোনের উপস্থিতি টের পাওয়া যায়। সঙ্গে সঙ্গে বিএসএফের ট্রুপাররা ফায়ারিং শুরু করলে ড্রোন ফেরত চলে যায়।
পশ্চিমে সীমান্তের কাছাকাছি থাকা গ্রামবাসীরা গুলির তীব্র আওয়াজ শুনেছেন। বিএসএফ জানিয়েছে, ড্রোনটি ফের পাকিস্তানে ফিরে গিয়েছে। সীমান্তে ভারতীয় সেনা সারাক্ষণ কড়া নজর রেখেছে বলে বিএসএফ সূত্রে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications