সীমান্তে ২০০০ জন সেনা মজুত করেছে পাকিস্তান, নজরদারি আরও কড়া করল ভারত
যুদ্ধের হুঁশিয়ারি আগেই দিয়েছিল পাকিস্তান। সূ্ত্রের খবর নিয়ন্ত্রণ রেখা বরাবর নাকি প্রায় ২০০০ কোম্পানি সেনা মোতায়েন করে ফেলেছে পাকিস্তান। পিওকের নিয়ন্ত্রণ রেখা বরাবর তাদের মোতায়েন করা হয়েছে।
যুদ্ধের হুঁশিয়ারি আগেই দিয়েছিল পাকিস্তান। সূ্ত্রের খবর, নিয়ন্ত্রণরেখা বরাবর নাকি প্রায় ২০০০ জন সেনা মোতায়েন করে ফেলেছে পাকিস্তান। অধিকৃত কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর তাদের মোতায়েন করা হয়েছে। যাতে ভারত টের না পায় সেজন্য গোপনে অতি সন্তর্পণে পিওকে-তে লুকিয়ে রাখা হয়েছে পাকিস্তানি সেনাদের।

ইন্টেলিজেন্স সূত্রের খবর, এই মুহূর্তে এই ২০০০ পাক সেনা নিয়ন্ত্রণ রেখা থেকে ৩০ কিলোমিটার দূরে রয়েছে। এখনও তাদের সীমান্তে মোতায়েন করা হয়নি। ভারতীয় সেনা খবর পাওয়ার পর থেকেই তৎপর হয়ে উঠেছে। সীমান্তে বাড়তি নজরদারি শুরু করেছে বাহিনী। সূত্র মারফৎ খবর সংগ্রহ শুরু করেছে তারা। গোয়েন্দারাও খবর সংগ্রহ করছেন।
কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল হওয়ার পর থেকে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে জঙ্গিরা। কয়েকদিন আগেই গোয়েন্দারা সেনাবাহিনীকে সতর্ক করেছিলেন। জৈশ-ই-মহম্মদ এবং লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের একাধিক জঙ্গি ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে। আর তাদের সহযোগিতা করছে পাক সেনা।
কয়েকদিব আগে গোয়েন্দারা সতর্ক করেছিলেন গুজরাটের হারামি নালা দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছে বিশেষভাবে প্রশিক্ষিত জঙ্গিরা। তার পরেই গুজরাট উপকূলে নিরাপত্তা জোরদার হয়েছে। নৌবাহিনীও সমুদ্রে নজরদারি চালাচ্ছে।












Click it and Unblock the Notifications