বিনা প্ররোচনায় কাশ্মীর সীমান্তে ফের রাতভর গোলাবর্ষণ পাক সেনার
জম্মু, ১২ অগাস্ট : ফের একবার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে জম্মু ও কাশ্মীর এলাকায় গোলাগুলি চালাল পাকিস্তানি সেনা। উপত্যকার পুঞ্চ সেক্টর ও রাজৌরি এলাকায় মঙ্গলবার রাত থেকেই কোনও প্ররোচনা ছাড়াই গুলি চালিয়েছে পাক সেনা।
মর্টার হানা চালিয়ে ভারতীয় সেনাবাহিনীর এলাকাগুলিকে টার্গেট করা হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র কর্নেল মনীশ মেহতা। গতকাল রাত ৯ টা থেকে শুরু করে এদিন ভোর ৪ টে পর্যন্ত পাক সেনার গোলাবর্ষণ চলেছে বলেও জানানো হয়েছে।

পুঞ্চ ও রাজৌরি দুই জায়গাকেই পাকিস্তানি সেনারা টার্গেট করেছে। রাজৌরিতে রাত ৯ টা ১৫ মিনিট থেকে শুরু করে রাত ১ টা ৩০ মিনিট পর্যন্ত গোলাগুলি ছুঁড়েছে পাক সেনা। ভারতীয় সেনারা পাল্টা জবাব দিয়েছে বলেও জানা গিয়েছে। তবে হতাহতের কোনও ঘটনা ঘটেছে কিনা তা জানা যায়নি।
প্রসঙ্গত, এই বছরের জুলাই পর্যন্ত সময়ে মোট ১৯২ বার সংঘর্ষ বরতি চুক্তি লঙ্ঘন করে সীমান্তে গোলাগুলি ছুঁড়েছে পাকিস্তান। মঙ্গলবার সংসদে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এই তথ্য পেশ করা হয়েছে।












Click it and Unblock the Notifications