ভারতে ফের বড় জঙ্গি হামলার ছক পাকিস্তানের, দেখুন কী বলছে ইন্টেলিজেন্স রিপোর্ট
ফের জঙ্গি হামলার ছক কষছে পাকিস্তানি জঙ্গিরা। ফলে কেন্দ্র ফের সতর্ক হয়ে গিয়েছে।
জম্মু ও কাশ্মীরে গত একবছরে ক্রমান্বয়ে বিচ্ছিন্নতাবাদীদের হাঙ্গামা অনেক কমে গিয়েছে। পাকিস্তানি বিচ্ছিন্নতাবাদীরা আর বিশেষ প্রভাব খাটাতে পারছে না উপত্যকায়। তবে সরকারি সূত্র জানাচ্ছে, এতে আনন্দে বসার কোনও সময় নেই। কারণ পাকিস্তানি জঙ্গিরা ভারতের অন্য জায়গায় বড় জঙ্গি হামলার ছক কষছে।

সামনেই গুজরাত নির্বাচন রয়েছে। শীত দরজায় টোকা মারছে সারা ভারতে। উপত্যকায় তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছে। তুষারপাত শুরু হয়েছে। এই অবস্থায় ফের জঙ্গি হামলার ছক কষছে পাকিস্তানি জঙ্গিরা। ফলে কেন্দ্র ফের সতর্ক হয়ে গিয়েছে।
সরকারি তথ্য বলছে, বিদেশি জঙ্গিরা উপত্যকার মানুষ ও বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন সেভাবে পাচ্ছে না। সরকারের কড়া নজর রয়েছে। ২০১৬ সালের সেপ্টেম্বরের পরে বড় কোনও হামলা চালাতে ব্যর্থ হয়েছে জঙ্গিরা। গতবছরে উরির সেনা ছাউনিতে হামলার পরে আর কোনও বড় হামলা পাক জঙ্গিরা চালাতে পারেনি।
এর পাশাপাশি উপত্যকায় ২০১৭ সালেই ২০২জন জঙ্গি নিকেশ হয়েছে। গত কয়েকবছরে যা সর্বোচ্চ। তাছাড়া কাশ্মীরের জনগণ সেনা-পুলিশকে যথাযথ সাহায্য করছে বলে জানা গিয়েছে। কোথাও কোনও জঙ্গির লুকিয়ে থাকার খবর এলেই তা পুলিশে জানানো হচ্ছে। অর্থাৎ স্থানীয়দের বুঝিয়ে সমর্থন জোগাতে পেরেছে প্রশাসন।
অন্যদিকে পাকিস্তানের অধীকৃত কাশ্মীরেও জঙ্গিরা ও সরকার সেখানকার জনগণের বিক্ষোভের মুখে পড়েছে। ফলে সবমিলিয়ে চাপের মুখে দেশের অন্য এলাকাগুলিকে জঙ্গিরা টার্গেট করতে পারে। সেই রিপোর্ট সামনে আসার পরই কেন্দ্র তৎপর হয়েছে।












Click it and Unblock the Notifications