ভারতেরও সহ্যের সীমা আছে, পাকিস্তানকে হুঁশিয়ারি রাজনাথের

নয়াদিল্লি, ৪ জানুয়ারি: বারবার সংঘর্ষ-বিরতি চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তান। মনে রাখতে হবে, ভারতেরও সহ্য করার সীমা আছে। এই মর্মে ইসলামাবাদকে হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

২০১৪ সালে ৫৫০ বার সংঘর্ষ-বিরতি লঙ্ঘন করে সীমান্তে গোলাগুলি চালিয়েছে পাকিস্তান। নতুন বছরের প্রথম তিনদিনে ইতিমধ্যে পাঁচবার তেমন ঘটনা ঘটেছে। যদিও সে-দেশের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ প্রমুখ বলেছেন, ভারতই বিনা প্ররোচনায় হামলা চালাচ্ছে।

ককক

পাকিস্তানের মন্তব্যের কড়া নিন্দা করে রাজনাথ সিং বলেছেন, "আমরা দায়িত্বশীল দেশ। তাই এখনও শান্তি বজায় রয়েছে দক্ষিণ এশিয়ায়। কিন্তু বুঝতে হবে যে, আমাদের একটা সহ্যশক্তি রয়েছে। কত সহ্য করব আমরা? যখন ওদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে, তখন ওরা ঠিক উল্টো পথে হাঁটছে।"

বিজেপি সভাপতি অমিত শাহ-ও বলেছেন, পাকিস্তান সংঘর্ষ-বিরতি লঙ্ঘন করলে দ্বিগুণ শক্তিতে জবাব দিতে বলা হয়েছে বিএসএফ ও সেনাবাহিনীকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+