ফের যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘণ পাকিস্তানের, মৃত ১, আহত ৬
শ্রীনগর, ৩ জানুয়ারি : জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার আন্তর্জাতিক সীমান্তে সারারাত ধরে চলল পাক সেনাদের সঙ্গে ভারতীয় সেনাদের গুলির লড়াইয়ে ১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৬ জন। আহতদের মধ্যে ২ জন মহিলাও রয়েছেন। প্রায় ৩০০ জন গ্রামবাসীকে স্থানান্তরিত করে নিরাপজ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে সাম্বা পুলিশ।
ফের যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘণ পাকিস্তানের, হামলা অব্যাহত, আহত ৪
শ্রীনগর, ৩ জানুয়ারি : জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার আন্তর্জাতিক সীমান্তে সারারাত ধরে চলল পাক সেনাদের সঙ্গে ভারতীয় সেনাদের গুলির লড়াই। যদিও এদিনও যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘণ করেছে পাকিস্তানই। এই ঘটনায় ৪ জন আহত হয়েছে বলে টিভি রিপোর্টে বলা হচ্ছে।

এক সিনিয়র পুলিশ আধিকারিক সংবাদ সংস্থা আইএএনএসকে জানিয়েছেন, শুক্রবার রাত থেকে রামগ়, হীরানগর এবং সাম্বা সেক্টরে শনিবার সকাল পর্যন্ত গুলি চালাতে থাকে পাক সেনারা। তার জবাবে পাল্টা গুলি বর্ষণ করতে থাকে বিএসএফ জওয়ানরা।
বিনা উস্কানিতেই রমগড় সেক্টরে শুক্রবার রাত সাড়ে ৯ টা নাগাদ পাক সেনারা প্রথম গুলি চালায়। পাকিস্তানের হামলার যোগ্য জবাব দিয়েছে ভারতীয় জওয়ানরাও। শনিবার ভোররাত ৩ টে পর্যন্ত টানা গুলির লড়াই চলতে থাকে। রামগড় ও সাম্বা সেক্টরে শনিবার সকালেও হামলা চালায় পাক সেনারা।












Click it and Unblock the Notifications