ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের, নিয়ন্ত্রণরেখায় শহিদ এক ভারতীয় জওয়ান
শুক্রবার সকালে জম্মু–কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা ফের পাকিস্তান সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করল। এই ঘটনায় ভারতীয় সেনার এক জওয়ান শহিদ হয়েছেন। তিনি প্রথমে পাকিস্তানের গুলিতে আহত হন এবং পরে তিনি মারা যান।
শুক্রবার সকালে জম্মু–কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা ফের পাকিস্তান সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করল। এই ঘটনায় ভারতীয় সেনার এক জওয়ান শহিদ হয়েছেন। তিনি প্রথমে পাকিস্তানের গুলিতে আহত হন এবং পরে তিনি মারা যান।

শুক্রবার ফের পুঞ্চের কৃষ্ণা ঘাটি সেক্টরে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাকিস্তান। বিনা প্ররোচনায় শুরু হয় গোলাগুলি। পাল্টা গুলি চালায় ভারতীয় সেনাবাহিনী। প্রতিরক্ষা দফতরের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, মেন্ধর মহকুমার কৃষ্ণাঘাটি সেক্টরে পাকিস্তান সংঘর্ষ বিরতি লঙ্ঘন করায় এক সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। এ বছর নিয়ন্ত্রণ রেখায় দু’হাজারেরও বেশি সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। যা আগের দু’বছরের তুলনায় অনেকটাই বেশি। মৃত্যু হয়েছে ২১ জন ভারতীয়ের। গত বুধবারও কাঠুয়ায় আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তান সংঘর্ষবিরতি লঙ্ঘন করায় বাড়ি ও গবাদি পশুদের ক্ষতি হয়েছে। শেষ দুটো বছরের সেপ্টেম্বরের তুলনায় এ বছরের সেপ্টেম্বরে সংঘর্ষ বিরতির সংখ্যাটি প্রায় তিনগুণ, জানিয়েছে প্রতিরক্ষা দফতর।
আভ্যন্তরীণ সরকারের তথ্য অনুযায়ী, এ বছর এখনও পর্যন্ত ২,৩১৭টি সংঘর্ষ বিরতির ঘটনা ঘটেছে। গত বছর যেটা ছিল ১,৬২৯ এবং তার আগের বছর ৮৬০টি সংঘর্ষ বিরতি হয়েছে। এ বছর সবচেয়ে বেশি সংঘর্ষ বিরতির গটনা ঘটেছে জম্মু–কাশ্মীরের দক্ষিণ পির পাঞ্জাল এলাকায়। এই সংঘর্ষ বিরতির মাধ্যমে পাকিস্তান সাধারণ নাগরিককে নিশানা করছে বলে জানিয়েছে কেন্দ্র।












Click it and Unblock the Notifications