Pahalgam Terror: কাঁদছে উপত্যকা, পর্যটকদের পাশে কাশ্মীরি মুসলিমরাও; মোমবাতি মিছিল-হরতালে জঙ্গি হামলার প্রতিবাদ

Pahalgam Terror Attack: ৩ জুলাই থেকে শুরু অমরনাথ যাত্রা। তার আগে ভরা পর্যটনের মরশুম। আর সেসময়েই জঙ্গি হামলায় রক্তাক্ত হল উপত্যকা। পহেলগাঁও-তে ২৬ জন নিরীহ পর্যটকের মৃত্যুতে শোকস্তব্ধ কাশ্মীরের স্থানীয়রাও। স্রেফ তাই নয়, আনাচা কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাকি পর্যটকদের উদ্ধারেও ঝাঁপিয়ে পড়লেন কাশ্মীরিরা। সবরকম সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তারা। জঙ্গি হামলা থেকে পর্যটকদের বাঁচাতে ঢাল হয়ে দাঁড়িয়ে মৃত্যুবরণ করতে হল কাশ্মীরি মুসলিম যুবক সৈয়দ আদিল হুসেন শাহকেও।

পহেলগাঁওতে জঙ্গি হামলায় হিন্দু ধর্মাবলম্বীদের ধর্ম জিজ্ঞেস করে করে খুন করা হয়েছে। মহিলা ও শিশুদের আলাদা করে রেখে শুধু পুরুষদের খুন করেছে পাক মদতপুষ্ট লস্কর ই তৈবার সংগঠন টিআরএফের জঙ্গিরা। এরপর থেকেই ইসলামি মৌলবাদের বিরুদ্ধে গর্জে উঠেছে গোটা বিশ্ব। প্রতিশোধের অপেক্ষায় ফুঁসছে গোটা দেশ। এমন সময় কাশ্মীর থেকেই উঠে এসেছে মানবিকতার ছবি তথা বিপদের সময় ধর্ম ভুলে পাশে দাঁড়ানোর ছবি।

kashmir

স্থানীয় আওয়ামী ইত্তেহাদ পার্টির প্রধান মুখপাত্র ইনাম উন নবি একটি ভিডিও শেয়ার করেন এক্স হ্যান্ডেলে। তাতেই দেখা যায়, ঘুরতে গিয়ে জঙ্গি হামলায় আহত একটি ছেলেকে কাঁধে চাপিয়ে উদ্ধার করে নিয়ে আসছেন এক কাশ্মীরি যুবক। সেই ভিডিও দিয়েই ওই ব্যক্তি লেখেন, "সন্ত্রাসবাদের সময় মানবতাই বড় হয়ে দাঁড়ায়। জখম বালককে উদ্ধারে নিজের জীবন বাজি এক কাশ্মীরির। এটাই প্রকৃত কাশ্মীর। হিংসা নয়, কাশ্মীরের আসল রূপ হল সহমর্মিতা, সাহস ও ভালবাসা। সারা বিশ্ব দেখুক আসল চিত্র।"

Take a Poll

মঙ্গলবারের জঙ্গি হামলায় নিহত হয়েছেন স্থানীয় কাশ্মীরি মুসলিম যুবক বছর চব্বিশের সৈয়দ আদিল হুসেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, সবুজে ঘেরা বৈসরন উপত্যকায় পর্যটকদের ঘোড়ায় চাপিয়ে গাইড করছিলেন হুসেন। আচমকাই জঙ্গি হামলায় সবাই যখন এদিক ওদিক পালাতে থাকে, তখন এই হুসেনই পর্যটকদের বাঁচাতে নিজের জায়গা থেকে নড়েননি। বরং জঙ্গিদের সামনে ঢাল হয়ে দাঁড়ান। যদিএ শেষমেশ তাঁকে কাফের (বিশ্বাসঘাতক) বলে গুলি করে মেরে দেয় জঙ্গিরা। বুধবারই ফিরেছে হুসেনের দেহ। কান্নায় ভেঙে পড়েছে পরিবার-সহ গোটা গ্রাম।

ভরা পর্যটনের মরশুমে এই মর্মান্তিক পরিণতি কিছুতেই মেনে নিতে পারছেন না খোদ কাশ্মীরিরাও। তাদের আয়ের মূল উৎসই এই পর্যটন। আর তাই পর্যটকদের উপর হামলায় দিশেহারা হয়ে পড়েছেন কাশ্মীরিরা। বুধবার শ্রীনগর থেকে জম্মু, মোমবাতি মিছিলে প্রতিবাদ জানিয়েছেন তারা। জঙ্গি হামলার প্রতিবাদে কাশ্মীরে হরতাল পালন করছেন উপত্যকার ব্যবসায়ীরা ও ট্রাভেল ট্যুর এজেন্সিগুলি। নিহতেদর প্রতি শ্রদ্ধার্ঘ্য জানাতে একদিনের জন্য সকল কাজকর্ম স্থগিত রাখার আহ্বান জানানো হয়েছে। বন্ধ ছিল স্কুল কলেজের পঠনপাঠনও। নক্কারজনক জঙ্গি হামলায় বুধবার স্বতঃস্ফূর্ত ও মিলিতভাবে সাড়া দিলেন কাশ্মীরিরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+